প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-08-2026 08:50:25 am

পশ্চিম কলম্বিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে অন্তত ৭৪ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই সংখ্যা নিশ্চিত করেছে সিএনএন।


সোমবার (১০ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। রাজধানী বোগোতা থেকে এলাকাটি প্রায় ২৮০ কিলোমিটার পশ্চিমে।


রাজধানী বোগোতাতেও ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়। এ সময় বিভিন্ন স্থানে অ্যালার্ম বেজে ওঠে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মানুষ ভবন থেকে বেরিয়ে রাস্তায় অবস্থান নেয়।


ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জরুরি কমিটি গঠন করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। তিনি গত শুক্রবারই দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।


এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা জোরদারে সেনাসদস্যদের মোতায়েন করা হচ্ছে। উদ্ধার ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সংশ্লিষ্ট এলাকায় জরুরি কার্যক্রম চলছে।


এর আগে বিবিসির প্রতিবেদনে প্রাথমিকভাবে ২০ জন নিহত হওয়ার তথ্য জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে বিভিন্ন ভবন ধসে নিচে বহু মানুষ আটকা পড়েছে।

আরও খবর




6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৪ দিন ২১ ঘন্টা ৩৭ মিনিট আগে