পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি দলীয় নিয়োগ ও বৈষম্যের বিরুদ্ধে সাদ্দাম-সাদিক কায়েমের কড়া হুঁশিয়ারি শেরপুরে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের কড়া সতর্কবার্তা শ্যামনগরে সিটিজেন্স রিভিউ এক্মারসাইজ কর্মশালা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক টিটু দাশ সাময়িক অব্যাহতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজিত রায় ‎মাদকের আগ্রাসন ঠেকাতে ডোপটেস্ট সনদ চালু সময়ের দাবি কুতু্বদিয়ায় মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে এভারগ্রীনের চতুর্থ ধাপের আর্থিক সহায়তা প্রদান লোহাগাড়ার সুখছড়িতে মোহাম্মদ ইসমাইলের ইন্তেকাল, এলাকায় শোকের ছায়া লোহাগাড়া জার্নালিস্ট এসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় দুই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

​পাসের হার শূন্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো—

  • ​দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ
  • ​সানন্দবাড়ী টেকনিক্যাল ইনস্টিটিউট

​উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ থেকে এ বছর মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অন্যদিকে, সানন্দবাড়ী টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে অংশ নেন চারজন শিক্ষার্থী। ফলাফলে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি, যার ফলে প্রতিষ্ঠান দুটির পাসের হার দাঁড়িয়েছে শূন্যে।

​এহেন হতাশাজনক ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। কারিগরি শিক্ষার এমন ফলাফলে উদ্বেগ জানিয়ে সচেতন মহল দ্রুত শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং এই বিপর্যয়ের কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, "বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কী কারণে এমন বিপর্যয় ঘটল, তা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আরও খবর