|
Date: 2026-08-10 20:32:52 |
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
পাসের হার শূন্য হওয়া প্রতিষ্ঠান দুটি হলো—
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ থেকে এ বছর মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অন্যদিকে, সানন্দবাড়ী টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে অংশ নেন চারজন শিক্ষার্থী। ফলাফলে তাদের কেউই উত্তীর্ণ হতে পারেননি, যার ফলে প্রতিষ্ঠান দুটির পাসের হার দাঁড়িয়েছে শূন্যে।
এহেন হতাশাজনক ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। কারিগরি শিক্ষার এমন ফলাফলে উদ্বেগ জানিয়ে সচেতন মহল দ্রুত শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং এই বিপর্যয়ের কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, "বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। কী কারণে এমন বিপর্যয় ঘটল, তা দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
© Deshchitro 2024