নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী মোল্লা

হাজারো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আর অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত হলেন যশোরের অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, জননন্দিত গণমানুষের নেতা মোহাম্মদ আলী মোল্লা।

গত ১৫ জুলাই তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। যেন শ্রীধরপুর ইউনিয়ন হারালো তার একজন অভিভাবককে, একজন নির্ভরতার প্রতীককে। ১৬ জুলাই  মথুরাপুর পুড়াখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে দিল—মানুষের হৃদয়ে তিনি কতটা গভীরভাবে স্থান করে নিয়েছিলেন।

জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম-ওলামা, শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন এবং অসংখ্য সাধারণ মানুষ। অনেকে শেষবারের মতো একনজর প্রিয় মানুষটিকে দেখতে ছুটে এসেছেন। কান্নাজড়িত কণ্ঠে স্মৃতিচারণ করেছেন তাঁর সততা, নেতৃত্ব, মানবিকতা ও মানুষের পাশে থাকার অসংখ্য গল্প।

অনেকেই বলছিলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকেই আবারও সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে ভাবছিলেন এলাকাবাসী। কিন্তু মানুষের সব পরিকল্পনাকে থামিয়ে দিয়ে মহান রবের ডাকে তিনি চলে গেলেন না ফেরার দেশে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, ভালোবাসা আর মানুষের হৃদয়ে অমলিন এক নাম।

জানাজার নামাজ ও দাফন শেষে মোনাজাত পরিচালনা করেন পুড়াখালী ফকিরবাগান মহিলা মাদ্রাসার মুহতামিম ও গ্রুপের চেয়ারম্যান আলহাজ হাফেজ মাওলানা আশিক এলাহী। মোনাজাতে মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতুল ফিরদাউস এবং শোকসন্তপ্ত পরিবারের ধৈর্য ও শক্তি কামনা করা হয়।

মানুষের ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, ক্ষমতা দিয়ে অর্জন করা যায় না। তা অর্জিত হয় সততা, ন্যায়পরায়ণতা, সেবার মানসিকতা এবং মানুষের পাশে থাকার মধ্য দিয়ে। মোহাম্মদ আলী মোল্লা সেই ভালোবাসাই অর্জন করেছিলেন। তাই আজ তাঁর বিদায়ে হাজারো মানুষের চোখ ভিজেছে, অসংখ্য হৃদয় কেঁদেছে।

আল্লাহ তাআলা মরহুম মোহাম্মদ আলী মোল্লাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। তাঁর জীবনের ভালো কাজগুলোকে কবুল করুন এবং তাঁর পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।

Tag
আরও খবর