আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ


টানা দুই-তিন দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে নদী-খালগুলোর পানি বৃদ্ধি পেয়ে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, সাতকানিয়া কোর্ট রোড এলাকায় ডলু খালের পানি ঢুকে পড়েছে। সাতকানিয়া কলেজ রোডেও ভারী বর্ষণ ও ডলু খালের পানির চাপে বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। গোয়াজর পাড়া যাওয়ার সড়কের একটি অংশ ভেঙে যাওয়ায় স্থানীয়দের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। চারদিকে এখন শুধু পানি আর পানি—যেদিকে চোখ যায়, সেদিকেই দেখা মিলছে জলাবদ্ধতার চিত্র। সাতকানিয়া সরকারি কলেজে ঢুকে পড়েছে বন্যার পানি।  

এদিকে সাতকানিয়া চৌকি আদালত মাঠেও পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আদালত প্রাঙ্গণে পানি প্রবেশ করায় বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। বিচারপ্রার্থী, আইনজীবী ও সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। অনেক এলাকায় মানুষ পানিবন্দি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কোথাও কোথাও দেখা গেছে, পানির মধ্যে জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত স্থানীয়রা। তবে আনন্দের চেয়ে তাদের চোখেমুখে ছিল অনিশ্চয়তা ও উদ্বেগ।

অন্যদিকে লোহাগাড়া উপজেলার আধুনগর এলাকায়ও ডলু খালের পানি লোকালয়ে ঢুকে পড়েছে বলে জানা গেছে। এতে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেসব পরিবারের গৃহপালিত পশু রয়েছে, তারা পড়েছেন চরম দুশ্চিন্তায়। বন্যার পানি বাড়িঘরে প্রবেশ করলে মানুষের পাশাপাশি এসব পশুরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই দ্রুত গৃহপালিত পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সাংবাদিক কলিম উল্লাহ জানান, আমিরাবাদ গোলাম বারী উচ্চ বিদ্যালয় এর পূর্ব পাশে মাহলদার পাড়া, খুলু হাজির পাড়া এলাকায় বন্যা পানি ঢুকে পড়েছে।  সব মিলিয়ে পরিস্থিতি ভয়াবহের দিকে যাচ্ছে।  

সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ এখনো ভুলতে পারেনি ২০২৩ সালের ভয়াবহ বন্যার স্মৃতি। সে সময় পানির ভয়াল রূপে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিলেন হাজারো মানুষ। চলতি বন্যা পরিস্থিতি সেই দুঃসহ স্মৃতিকে আবারও মনে করিয়ে দিচ্ছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। তাই প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বৃদ্ধি ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Tag
আরও খবর