নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ

কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ


নোয়াখালী পাসপোর্ট অফিসে 'লিজ' সিন্ডিকেট: ২০ মার্কাতেই ওড়ে দৈনিক ৪ লাখ টাকা! 

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালী:

​কাগজপত্র ঠিক থাকলেও দিতে হয় ১২০০, জিম্মি জেলার লাখো মানুষ, সব কাগজপত্র নির্ভুল থাকার পরও শুধু একটি গোপন কোড বা 'মার্কা' না থাকায় নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসে প্রতিনিয়ত চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অফিসের ভেতরে নয়, বরং অফিসের শীর্ষ কর্মকর্তাদের পরোক্ষ ইন্ধনে বাইরে থেকে পুরো অফিসটি মাসভিত্তিক ‘লিজ’ চালাচ্ছে ২০ জনের একটি শক্তিশালী সিন্ডিকেট।

​অনুসন্ধানে জানা গেছে, পাসপোর্ট অফিসের মেইন রোডের ও আশপাশের নির্দিষ্ট কিছু কম্পিউটার দোকানে এই ২০ জন সিন্ডিকেট সদস্যের বিশেষ ‘মার্কা’ (গোপন ইমেইল কোড) ব্যবহার করা হয়। দূর-দূরান্তের বিভিন্ন উপজেলা থেকে আসা সেবা প্রত্যাশীরা সরাসরি কাউন্টারে ফাইল জমা দিতে গেলে নানা অজুহাতে তা আটকে দেওয়া হয়। অথচ, ওই নির্দিষ্ট দোকানগুলো থেকে ১,১০০ থেকে ১,২০০ টাকা বাড়তি দিয়ে ফাইলে ‘মার্কা’ বসিয়ে নিলেই কোনো যাচাই-বাছাই ছাড়াই মুহূর্তেই তা পাস হয়ে যায়।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াখালী পাসপোর্ট অফিসে প্রতিদিন গড়ে প্রায় ৪০০টি ‘মার্কা’ মারা ফাইল জমা পড়ে। সেই হিসাবে সাধারণ মানুষকে জিম্মি করে প্রতিদিন অবৈধভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে প্রায় ৪ লাখ টাকা। মাস শেষে এই দুর্নীতির পরিমাণ দাঁড়ায় কোটি টাকায়, যা অফিসের ওপর থেকে নিচ পর্যন্ত ভাগবাটোয়ারা হয় বলে অভিযোগ রয়েছে।

​অফিসিয়াল এই প্রাতিষ্ঠানিক লুটপাট ও ওপেন সিক্রেট দুর্নীতি বন্ধে এবং সাধারণ মানুষকে হয়রানি থেকে মুক্ত করতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের উচ্চপর্যায়ের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।

আরও খবর