কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

দিনাজপুরের চিকিৎসাসেবার মান উন্নয়নে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময়

​দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যমান সংকট নিরসনের লক্ষ্যে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৬ জুলাই) দুপুরে হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

সভায় হাসপাতালের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে রোগীদের সেবার মান বৃদ্ধি, জনবল সংকট নিরসন এবং হাসপাতালের অবকাঠামোগত আধুনিকায়ন এবং দালাল মুক্ত পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দেওয়া হয়। এছাড়া হাসপাতালে আগত রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন বিভাগের বিদ্যমান সমস্যা ও সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করা হয় মতবিনিময় সভায়।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, "হাসপাতাল হলো মানুষের শেষ ভরসার জায়গা। রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আমাদের নিরলসভাবে কাজ করতে হবে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং চিকিৎসাসেবায় যেসব সীমাবদ্ধতা রয়েছে, তা পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। জনবল সংকট নিরসনেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।"তবে সর্বপ্রথম হাসপাতালকে সকল ভয়ের ঊর্ধ্বে থেকে দালাল মুক্ত করতে হবে। চিকিৎসা সেবার মান উন্নয়ন করতে হলে চিকিৎসক এবং স্টাফদের মধ্যে সমন্বয় থাকতে হবে।

​সভায় উপস্থিত সকলে সম্মিলিত প্রচেষ্টায় হাসপাতালের সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা বলেন, চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে সমন্বয় এবং আন্তরিকতা থাকলে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।​মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান, সহকারী পরিচালক ডা. আব্দুস সামাদ ও ডা. শ্যামলী সাহা, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাদেক আলী, হাসপাতালের পুরুষ অর্থোপেডিক বিভাগের নার্সিং ইনচার্জ প্রিতম কুমার রায়সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য মোঃ মোস্তফা কামাল মিলন, জেলা বিএনপি'র ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, পৌর বিএনপি দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৩ ঘন্টা ২০ মিনিট আগে