নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ



বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নান্দাইল উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উপলক্ষে আচারগাঁও ইউনিয়নের ইমাম-মুয়াজ্জিন ও কওমি মাদরাসার শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।


শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় আচারগাঁও ইউনিয়নের শিমুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ৩০ জন ইমাম-মুয়াজ্জিন এবং ৫টি কওমি মাদরাসার ২০ জন শিক্ষকের হাতে আমড়া, আমলকী, কাঁঠাল, জাম ও জলপাই গাছের চারা তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নান্দাইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আলহাজ্ব আব্দুল আহাদ। 


আচারগাঁও ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মো. আবু ইউসুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শাখার সদস্য মাওলানা মো. হামিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচারগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আসাদুল্লাহ। বক্তব্য রাখেন মাওলানা জসিম উদ্দিন। 


প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আলহাজ্ব আব্দুল আহাদ বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ একটি চলমান ইবাদত ও সামাজিক দায়িত্ব। একটি গাছ যেমন মানুষের খাদ্য, ছায়া ও অক্সিজেনের উৎস, তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেকে অন্তত একটি করে ফলজ ও বনজ গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণ করা উচিত। সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে ইমাম-মুয়াজ্জিনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”


তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ অব্যাহত থাকবে।”


অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের হাতে ফলজ গাছের চারা তুলে দেন।

Tag
আরও খবর