নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তথ্য সুরক্ষায় পাঙ্কট ফোন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-08-2022 04:06:29 am

ফাইল ছবি

◾বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক 


স্মার্টফোনের সুরক্ষা নিয়ে প্রশ্ন রয়েছে দীর্ঘদিন ধরেই। বিভিন্ন কোম্পানির ট্র্যাকিং স্মার্টফোনের উপরে সব সময় থাকে। এর ফলে স্মার্টফোন থেকে পাঠানো চ্যাট কতটা সুরক্ষিত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আর এ কারণেই স্মার্টফোনের থেকে দূরে সরছেন অনেকেই। ইতোমধ্যেই বাজারে এসেছে এমন অনেক ফোন যা ব্যবহার করে সুরক্ষিত চ্যাট করা সম্ভব। এমনই একটি ফোন পাঙ্কট এমপি০২।


কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই ফোনে ভয়েস কল ও টেক্সট মেসেজিং ছাড়াও ফোরজি ইন্টারনেট ব্যবহার করা যাবে। পাঙ্কট এমপি০২ -এর মাধ্যমে চাইলে নিজের ট্যাবলেট ও কম্পিউটার ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করা যাবে।


বিশেষ করে স্মার্টফোন ব্যবহারের প্রতি আসক্ত হলে এই ফোন আপনাকে সাধারণ জীবন যাপনে ফিরে আসতে সাহায্য করবে। এই ফোনে থাকবে না কোন নোটিফিকেশন, ফলে বার বার আপনার মনঃসংযোগে ব্যাঘাত ঘটবে না।


ফোরজি এলটিই কানেক্টিভিটি থাকার কারণে বিশ্বের যে কোন দেশে এই ফোন কাজ করবে। থাকছে খুব সাধারণ ডিজাইন। পাবেন দুর্দান্ত সাউন্ড ও ব্যাটারি কোয়ালিটি।


পাঙ্কট এমপি০২ -তে থাকছে স্টাইলিশ ডিজাইন। ফোন কল ও মেসেজিংয়ের জন্য পৃথক বাটন থাকছে। এছাড়াও অন্যান্য কাজ করার জন্য রয়েছে একটি সহজ ইউজার ইন্টারফেস। ন্যাভিগেশনের জন্য রয়েছে আপ, ডাউন ও সিলেক্ট বাটন।


সুরক্ষার দিকে অতিরিক্ত নজর দেওয়া হয়েছে। যে কোন ধরনের হ্যাকিং অ্যাটাক ঠেকানোর জন্য এই ফোনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ফোনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য অথবা ছবি সেভ রাখার কোন প্রয়োজন নেই। ফলে চুরি হওয়ার সম্ভাবনা থাকছে না।


এছাড়াও সুরক্ষিত মেসেজিংয়ের জন্য এই ফোনে সিগন্যাল-এর সাহায্য নেওয়া হয়েছে। বিশ্বব্যাপী সুরক্ষার জন্য জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এই অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ভয়েস কল করা যাবে। এই ভয়েস কলে থাকছে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুরক্ষা। এছাড়াও সিগন্যাল -এর মাধ্যমে এই ফোন থেকে টেক্সট মেসেজ পাঠানো যাবে। সিগন্যাল -এর মাধ্যমেই এই ফোন থেকে গ্রুপ মেসেজ ও ভয়েস মেসেজ পাঠানো যাবে।


এই ফোনের জন্য বিশেষ রিংটোন তৈরি করেছেন নরওয়ের সাউন্ড আর্টিস্ট কেটিল রস্ট নিলসেন।


আরও খবর