কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ‘মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’-এর সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন


​দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আজ বুধবার বিকাল ৫টায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ‘মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’-এর সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে প্রশিক্ষণ প্রদানের সনদ, অনুদান সহায়ক উপকরণ বিতরন করেন  নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।

 বক্তারা বলেন, সরকারের নানামুখী উদ্যোগের ফলে অনগ্রসর জনগোষ্ঠী আজ মূলধারার উন্নয়নের সাথে যুক্ত হচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ একটি মাইলফলক। প্রশিক্ষিত ব্যক্তিদের প্রশিক্ষণোত্তর সহায়তার মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে ওঠার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।

​অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র, প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং অসহায় অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সহায়তাসামগ্রী(গরু) বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সমাপনী ও সহায়তা প্রদান অনুষ্ঠানে দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার জেদান আল মুসা, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সমাজ সেবা অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানাসহ প্রাণিসম্পদ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আত্মসাবলম্বী করে গড়ে তুলতে জনগোষ্ঠির ২৫জন উপকারভোগীকে প্রশিক্ষণ দেওয়া হয়।


Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৩ ঘন্টা ১৯ মিনিট আগে