বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : মির্জা ফখরুল ঈশ্বরগঞ্জে পুষ্পসজ্জিত গাড়িতে প্রধান শিক্ষকের বিদায় অভয়নগরে প্রাথমিক শিক্ষার্থীদের অ্যাসিসটিভ ডিভাইস বিতরণ জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার আশাশুনিতে মৎস্য বিভাগের প্রদর্শণী পুকুরের উপকরণ বিতরণ অনলাইন জুয়া ও বেটিংয়ে কঠোর শাস্তির বিধানসহ সংসদে আইন পাস লাখাইয়ের মসজিদের মাইকে মৃ/ত্যুর ঘোষণা, দা"ফনের প্রস্তুতি, হঠাৎ চোখ খুঁললেন বৃদ্ধা। কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৬ শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা শান্তিগঞ্জের চিকারকান্দিতে পাকা রাস্তা, স্বস্তি শতাধিক পরিবারের খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত টঙ্গী বালিকা ক্যাম্পাসের ৬ ছাত্রী ‎হোয়াইট ফ্লাইয়ের আগ্রাসনে বিলুপ্তির পথে বাগেরহাটের ঐতিহ্যবাহী নারিকেল তেল শিল্প যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড জয়পুরহাটে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার কচুয়ায় আলোচিত ফাতেমা বেগম হত্যার ৬ ঘন্টার মধ্যে খুনী গ্রেফতার

যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী সামিনা আক্তার শাম্মী হত্যাকাণ্ডের প্রতিবাদে, মামলার দ্রুত বিচার এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে যশোরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার যশোর প্রেসক্লাবের সামনে, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে এবং যশোর আদালত চত্বরে পৃথকভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা শাম্মী হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা বিচারহীনতার সুযোগ না রেখে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

শেখহাটি শফিয়ার রহমান মডেল একাডেমির শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি প্রকাশ করে অংশ নেন।কর্মসূচি শেষে শিক্ষার্থীরা শাম্মী হত্যাকাণ্ডের দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরও খবর