এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উচ্ছ্বসিত নওশীন তাসনীম রোজা, লক্ষ্য ডাক্তার হওয়া গোয়ালন্দে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতিমূলক সভা জয়পুরহাটে শিশু সুরক্ষা ও যৌন শোষণ প্রতিরোধে মতবিনিময় সভা শ্রীবরদীর সিংগারুনা ইউনিয়নে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শ্রীবরদীতে ভার্মি কম্পোস্ট সার তৈরি, স্থাপন, ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নোয়াখালীতে অটোরিকশা চালককে ধরে নিয়ে গুলি নোয়াখালীতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি চূড়ান্ত, সন্ধ্যার দিকে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে: প্রতিমন্ত্রী লোহাগাড়ার প্রবাসী মৌলানা নাছির উদ্দীনের ইন্তেকাল পটুয়াখালীর গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ তরুণ গ্রেপ্তার নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের অনুমতিতেই কাটা হলো শতবর্ষী গাছ, ইউএনও-বন কর্মকর্তা 'অজ্ঞাত' নন্দীগ্রামে নানা আয়োজনে দৈনিক করতোয়া সুবর্ণজয়ন্তী পালিত আশাশুনিতে ২০০ পরিবারের মাঝে রেইন ওয়াটার হার্ভেস্টিং ট্যাংক বিতরণ লাখাইয়ে ডাল ও পাতাসহ ৮ ফুট ২ ইঞ্চি লম্বা গাঁ*জার গাছ চাষের অপরাধে গ্রেফতার -০১। কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম" ফরহাদ সরদারকে নিয়ে অপপ্রচার, প্রতিবাদে সোচ্চার ছাত্র সমাজ ঝিনাইগাতীতে নিখোঁজের আট দিন পর ধান ব্যবসায়ী বিল্লালের অর্ধগলিত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও যুব সেমিনার শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে ঘোষণা অনুষ্ঠান

অভয়নগরে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও এর সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অভয়নগর উপজেলা সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী নাজমুল হুদা, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা লিপটন সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিধপ্তরের সহকারী প্রকৌশলী আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, শেখ আবুল কাশেম, মো. জহুরুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, উপজেলা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল আলম ফরাজী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ ও খাল কমিটির যৌথ উদ্যোগে পুনঃখননকৃত খালগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কচুরিপানা অপসারণে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অবৈধ নেট-পাটা অপসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সরকার নির্ধারিত ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা ২০১৮ বাস্তবায়ন করতে ঘের মালিক, মৎস্য চাষী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন করতে হবে।  

সভার শুরুতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, সম্পদিত ও চলমান কার্যক্রম উপস্থাপন করেন, প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. এস এম ফেরদৌস এবং প্রোগ্রাম অফিসার কৃষিবিদ শেখ মনিরুল ইসলাম।

Tag
আরও খবর