ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান আধুনগরে অবৈধ করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা ব্যাংকে বন্ধক থাকা জমি তৃতীয় পক্ষকে দখল বুঝিয়ে দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে আল্লাহ তাআলার সন্তুষ্টি ও সুন্নাহ অনুসরণের অঙ্গীকার নিয়ে 'ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন'-এর নতুন কমিটি গঠন নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাগর সাময়িক বহিষ্কার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আর নেই একজন"মাস্টার মশাই'' অধ্যাপক নূরুল ইসলামে স্মরণ সভা অনুষ্ঠিত

অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি

অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি



সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবীরের বিরুদ্ধে অনিয়ম, অসদাচরণ, ভয়ভীতি প্রদর্শন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও শিক্ষকদের একটি অংশ তার পদত্যাগ দাবি করেছেন।


অভিযোগকারী শিক্ষার্থীদের দাবি, অধ্যক্ষ তাদের সঙ্গে অশোভন ভাষায় কথা বলেন, স্থানীয় জনগণ সম্পর্কে কটূক্তি করেন এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এছাড়া ল্যাবের সামগ্রী ব্যক্তিগত কাজে ব্যবহার ও বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগও তুলেছেন তারা। এসব ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি করা হয়।


প্রতিষ্ঠানটির চিফ ইনস্ট্রাক্টর সঞ্জয় কুমার বাহাদুর অভিযোগ করেন, অধ্যক্ষ প্রায়ই শিক্ষকদের এসিআর (বার্ষিক গোপনীয় প্রতিবেদন) ও শোকজের ভয় দেখান। তার ভাষ্য, এ কারণে শিক্ষক কর্মচারিরা ভয়ে প্রকাশ্যে কথা বলতে চান না। প্রত্যককেই অধ্যক্ষের দ্বারা জুলুমের শিকার। অধ্যক্ষ ভূয়া বিল ভাউচার এর মাধ্যমে আর্থিক অনিয়ম করেন বলেও জানান তিনি।


এদিকে গণিত বিভাগের ইন্সট্রাক্টর হাবিবুল্লাহ অভিযোগ করেন, গত বুধবার সকালে অধ্যক্ষ তার ব্যক্তিগত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তার দাবি, প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম, শিক্ষার্থীদের অভিযোগ এবং অন্যান্য বিষয় নিয়ে তথ্য সংগ্রহের সন্দেহ থেকেই এমন আচরণ করা হয়েছে। তিনি এ ঘটনায় নিজেকে নিরাপত্তাহীন মনে করছেন বলেও জানান।


অভিযোগের প্রতিকার চেয়ে তিনি কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি লিখিত আবেদন করেছেন বলে জানা গেছে।


তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ুন কবীর। তিনি বলেন, নারী শিক্ষার্থীর হিজাব খুলে দেওয়ার অভিযোগ এবং সাতক্ষীরার মানুষ সম্পর্কে কটূক্তির অভিযোগ সত্য নয়। তার বক্তব্য খণ্ডিত ও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন তিনি।


শিক্ষকদের সঙ্গে আচরণের বিষয়ে তিনি বলেন, তিনি সরকারি বিধি-বিধান ও বিএসআর অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে শিক্ষার পরিবেশ ব্যহত হচ্ছে। এই পরিস্থিতিতে অধ্যক্ষের অনিয়ম দূর্নীতির বিষয়গুলী তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের একটি অংশ।

আরও খবর