নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 22-06-2026 08:15:26 pm

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া সহজ করার উপায় খুঁজছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য এনআইডি শাখাকে প্রস্তাব দিতে বলেছে সংস্থাটি।


সোমবার (২২ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।


কর্মকর্তারা জানান, এনআইডি সেবা সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে।


এক্ষেত্রে বিদ্যমান পদ্ধতিতে কোনো ত্রুটি রয়েছে কি না, থাকলে তার সমাধান কী হতে পারে—সেগুলো চিহ্নিত করে একটি প্রস্তাবনা দিতে বলা হয়েছে।

এ লক্ষ্যে এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। 


কমিটি এনআইডি সেবা সহজীকরণ এবং বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজন করবে। এরপর তারা একটি প্রতিবেদন দাখিল করবে।

বর্তমানে ছয়টি ক্যাটাগরিতে (ক, ক-১, খ, খ-১, গ ও ঘ) এনআইডি সংশোধন কার্যক্রম পরিচালিত হয়। এতে অপেক্ষাকৃত সহজ থেকে জটিল অনুযায়ী ক থেকে ঘ ক্যাটাগরি নির্ধারণ করা হয়। ঘ, ক্যাটাগরির আবেদন এনআইডি মহাপরিচালক নিজেই সংশোধন করেন। এরপর সচিব ও কমিশনের কাছে আপিলের সুযোগ রয়েছে।


বর্তমানে প্রায় ৮৫ হাজার এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।


এদিকে সারা বছর মৃত ভোটারদের নাম কর্তনের জন্যও এনআইডি মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি মৃত ভোটারদের নাম বাদ দিতে সুপারিশ করবে।

Tag
আরও খবর