নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন

মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীর পাড় গ্রামে এক অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন । “মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন”।

সংগঠনটির উদ্যোগে মৃত উমর আলীর স্ত্রী খোতেজা বেওয়ার জন্য নির্মাণ করে দেওয়া হয়েছে একটি নতুন টিনের ঘর।

দীর্ঘদিন ধরে খোতেজা বেওয়া অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন । ফলে নিরাপদ আশ্রয়ের অভাবে পরিবারটির দৈনন্দিন জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ ।

বিষয়টি জানতে পারেন, মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের বামনডাঙ্গা ইউনিয়ন শাখার সভাপতি মতিয়ার রহমান। পরে সংগঠনের পক্ষ থেকে দ্রুত উদ্যোগ নেওয়া হয় এবং স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় অসহায় পরিবারটির জন্য নির্মাণ করা হয় নতুন একটি টিনের ঘর।

শুক্রবার (১৯ জুন) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে ঘরটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মতিয়ার রহমান, জাহাঙ্গীর আলম, নাজির হোসেন মাস্টার, মুফতি জামাল উদ্দীন, সেলিম (সাপখাওয়া), হাফিজুর রহমান, বাবু মিয়া, গোলাম মোস্তফা, মাহাবুব রহমান, আব্দুর রহিম লিটন, নাছিমুল হক, আশিক মিয়া, আসাদুজ্জামান আসাদ, সংবাদকর্মী মিজানুর রহমান, শাওন আহম্মেদ লেবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের সদস্যরা।

ঘর হস্তান্তরের পাশাপাশি পরিবারের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়। এর মধ্যে ছিল চাল, লবণ, পেঁয়াজ, আলু, সয়াবিন তেল, রসুন, মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া।

নতুন ঘর পেয়ে খোতেজা বেওয়া সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অনেক কষ্টে দিন কাটছিল।  এখন মাথা গোঁজার একটি নিরাপদ ঘর পেলাম। যারা আমাকে সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ শুধু একটি পরিবারকে নিরাপদ আশ্রয়ই দেয়নি, বরং সমাজে সহমর্মিতা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Tag
আরও খবর