কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভ"শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ" এই স্লোগানকে সামনে রেখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-রাজ-২৪৫) ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬।

​শনিবার (১৩ জুন, ২০২৬) দিনাজপুরের উত্তর গোসাইপুরের (পিডিবি মোড়) নিজস্ব ভবনস্থ প্রধান কার্যালয়ে এই সাধারণ সভা বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুর রহিম বক্স দুদু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হুমায়ুন কবীর খাঁন

​সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি  মো: আনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা।

​এছাড়াও সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আব্দুল হামিদ মিঠুল (আহবায়ক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, উত্তরবঙ্গ আঞ্চলিক কমিটি) সৈয়দ কবীর আহমেদ মিঠু (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন মো: ওসমান গণি (উপ-পরিচালক, আঞ্চলিক শ্রম দপ্তর, দিনাজপুর),​ সৈয়দ সপু আহমেদ (সভাপতি, দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপ)​, ফজলুর রশিদ ফজলু (সাধারণ সম্পাদক, দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপ, মো: জামিয়ার রহমান (সাধারণ সম্পাদক, নীলফামারী জেলা ট্রাক ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন)

সাধারণ সভায় বক্তারা শ্রমিকদের বিভিন্ন ন্যায্য অধিকার আদায়, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং সড়ক পরিবহন খাতের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে পরিবহন শ্রমিকদের অবদান অনস্বীকার্য, তাই তাদের কল্যাণ ও অধিকার সুরক্ষায় সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে।

​অনুষ্ঠানে সংগঠনের বিপুল সংখ্যক সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৩ ঘন্টা ১৮ মিনিট আগে