আওয়ামী লীগের ব্যানার তৈরির সময় কুলিয়ারচরে আওয়ামী লীগ নেতা আটক বকশীগঞ্জ থানার ওসিকে অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল : ওসি বললেন, 'অপপ্রচার' নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ দিনাজপুরে বিজিবি’র রাতব্যাপী অভিযানে ১জন মাদক কারবারী আটকসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার জাবিপ্রবি ব্যবস্থাপনা বিভাগ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ কুলিয়ারচর কার্ঢ়ক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ব্যানার তৈরী সময় একজন আটক শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ: দিনাজপুরে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত।

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে তরুণ শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও নতুন নতুন উদ্ভাবন তুলে ধরতে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হলো ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ২০২৬’।

আজ (১২ জুন) দিনব্যাপী দিনাজপুর সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই বিজ্ঞান মেলা ও আইডিয়া প্রদর্শনী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ব্যতিক্রমী মেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর আমাদের আজকের এই নতুন প্রজন্ম। তাদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে এবং তাদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতেই এই ধরণের আয়োজন। তরুণদের এই উদ্ভাবনী আইডিয়া ও সায়েন্স প্রজেক্টগুলো আগামী দিনে দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে বড় ভূমিকা রাখবে। বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রযাত্রায় দিনাজপুরের তরুণরা সব সময় এগিয়ে থাকবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমালিকা পাল। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং বাস্তব জীবনে বিজ্ঞানের প্রয়োগ ঘটিয়ে কীভাবে দেশের নানা সমস্যার সমাধান করা যায়, তা আজকের এই প্রজেক্টগুলোর মাধ্যমে তরুণরা দেখিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের সৃজনশীল কাজের পৃষ্ঠপোষকতা সব সময় অব্যাহত থাকবে।"

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এসইডিপি-এর আওতাধীন 'এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)' এর আয়োজনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। আইটি-ভিত্তিক স্টার্টআপ প্ল্যান, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার, রোবোটিক্স, সায়েন্স প্রজেক্ট এবং নানা সামাজিক সমস্যার আধুনিক প্রযুক্তিগত সমাধানের আইডিয়া চমৎকারভাবে ফুটিয়ে তোলে ক্ষুদে বিজ্ঞানীরা। অতিথিবৃন্দ প্রতিটি স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্টের স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সহকারী কমিশনার ভূমি মোঃ বোরহানউদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বিশেষ পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।



Tag
আরও খবর