কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে রংমিস্ত্রিকে অপহরণ ও নির্যাতন, চাঁদা দাবির অভিযোগ

দিনাজপুর সদরে প্রকাশ্য দিবালোকে গোপেশ চন্দ্র রায় নামে এক রংমিস্ত্রিকে পূর্ব শত্রুতার জের ধরে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে নির্মম শারীরিক নির্যাতন ও মোটা অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। সদরের ৭ নং উথরাইল ইউনিয়নের মিন্টু চন্দ্র রায়সহ বেশ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, ৯জুন দুপুরে গোপেশ চন্দ্র রায় নিজের কাজকর্ম শেষ করে ৭ নং উথরাইল ইউনিয়নের ফুলতলা বাজারে নাস্তা খাচ্ছিলেন। উক্ত সময়ে মিন্টু চন্দ্র রায়ের নেতৃত্বে একদল সংঘবদ্ধ ব্যক্তি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতভাবে গোপেশের ওপর চড়াও হয়ে সেখানেই মারধর শুরু করে।এক পর্যায় গোপেশ চন্দ্র রায়কে প্রাণনাশের হুমকি দিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্ব মোটরসাইকেলে উঠিয়ে সদর উপজেলার ৮ নং শংকরপুর ইউনিয়নের  মোহনপুর ব্রিজ সংলগ্ন মহেশপুর গ্রামের একটি নির্জন  কলাবাগানে নিয়ে যায়। সেখানে গোপেশ চন্দ্রকে বেঁধে অমানবিক নির্যাতন চালায়।

লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তার চোখে ও শরীরের বিভিন্ন অংশে আঘাত করে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে আক্রমণকারীরা তার পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে এবং চাঁদা না দিলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।"

 গোপেশ চন্দ্র রায়ের পরিবারের পক্ষ থেকে জানানো হয় কোনো কারণ ছাড়াই মিন্টু চন্দ্র রায় ও তার লোকজন গোপেশকে তুলে নিয়ে যায়। আমরা খবর পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলে আমাদেরও হুমকি দেওয়া হয়। পরিশেষে কোন কুল কিনারা  না পেয়ে থানায় খবর দেয়া হয়। এ তথ্য মিন্টু চন্দ্র রায় সহ তার সঙ্গীয় লোকজন জানার পর তড়িঘড়ি করে গোপেশ চন্দ্র রায় কে কলাবাগানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে।

 উদ্ধার হওয়ার পর ১০ নং কোমলপুর ইউনিয়নের দানীহারি উত্তরপাড়া  এলাকার বাসিন্দা মৃত বীরেন্দ্র নাথ রায়ের ছেলে গোপেশ চন্দ্র রায় বাদি হয়ে ৭ নং উথরাইল ইউনিয়নের রামপুর- বেঙ্গলদিঘী এলাকার গোষ্ঠ চন্দ্র রায়ের ছেলে   মিন্টু চন্দ্র রায়কে প্রধান আসামি করে তার স্ত্রী হীরা মনি রায়,১০ নং কমলপুর ইউনিয়নের দানিহারী উত্তরপাড়া গ্রামের অতুল চন্দ্র রায়ের ছেলে খগেন চন্দ্র রায় ও তার স্ত্রী জনতা রানীসহ চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দায়ের করেন।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।
 পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৩ ঘন্টা ১৮ মিনিট আগে