দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বগুড়ায় মোটরসাইকেলে লিফট দেওয়ার নামে যুবককে অজ্ঞান করে সর্বস্ব লুট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-06-2026 05:24:14 pm

ছবি : দৈনিক দেশচিত্র


বগুড়ায় চলন্ত মোটরসাইকেলে লিফট দেওয়ার কথা বলে এক যুবককে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুটে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। গত ৩ জুন দুপুরে বগুড়ার শাজাহানপুর ও শেরপুর থানা এলাকায় এই অভিনব চুরির ঘটনা ঘটে।


এ ঘটনায় ভুক্তভোগী আফ্রিদি হোসেন (২৫) বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাতনামা দুইজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আফ্রিদি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দহপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুন দুপুর আনুমানিক দেড়টার দিকে আফ্রিদি হোসেন বগুড়ার শাজাহানপুর থানাধীন বনানী বাসস্ট্যান্ড থেকে সিরাজগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় এক অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তাঁকে মোটরসাইকেলে তুলে নেয়। ১০ মিনিট পর শেরপুর থানার 'নরিমিক্স ফিলিং স্টেশন' থেকে তেল নেওয়ার কথা বলে গাড়িটি থামানো হয়।

পরবর্তীতে পেট্রোল পাম্পের অদূরে শাজাহানপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনে ‘আনাস ভ্যারাইটি স্টোর’ নামের একটি মুদি দোকানের সামনে আফ্রিদিকে নিয়ে যাওয়া হয়। সেখানে অপর এক সহযোগীসহ মোটরসাইকেল চালক আফ্রিদিকে জোরপূর্বক লিচু, খেজুর ও পানি খাওয়ায়। এর কিছুক্ষণ পরই তিনি সম্পূর্ণ অচেতন হয়ে পড়েন।

আফ্রিদি অচেতন হয়ে যাওয়ার পর অপরাধী চক্রটি তাঁর পরিবারের মোবাইল নম্বরে যোগাযোগ করে বিভ্রান্ত ছড়াতে শুরু করে। বিকেল সাড়ে ৬টার দিকে আফ্রিদির বাবার ফোনে কল করে জানানো হয়, তাঁর ছেলে ধুনট মোড়ে অচেতন অবস্থায় পড়ে আছেন। স্বজনরা তাৎক্ষণিক ধুনট মোড়ে গিয়ে পাল্টা কল করলে চক্রটি অবস্থান পরিবর্তন করে মির্জাপুর বাসস্ট্যান্ডের কথা বলে।

পরবর্তীতে দীর্ঘ নাটকীয়তা ও খোঁজাখুঁজির পর, রাত ১১টার দিকে মির্জাপুর ইউনিয়নের 'মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ'-এর একটি কক্ষ থেকে আফ্রিদিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন তাঁর বন্ধু মেহেদী মারুফ।

আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ওই রাতেই তাঁকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসার পর জ্ঞান ফিরলে চিকিৎসকরা জানান, তাঁকে উচ্চমাত্রার চেতনানাশক খাওয়ানো হয়েছিল।

ভুক্তভোগী আফ্রিদি হোসেন জানান, জ্ঞান ফেরার পর তিনি দেখেন তাঁর সাথে থাকা একটি লেনোভো ল্যাপটপ, ভিভো এক্স-২০০ মডেলের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং ব্যাগে থাকা নগদ ৮০ হাজার টাকা লুটে নেওয়া হয়েছে।

শেরপুর থানার উপ-পরিদর্শক মোসলেম উদ্দিন জানান, ভুক্তভোগী যুবকের লিখিত অভিযোগটি আমলে নেওয়া হয়েছে। অপরাধীদের শনাক্তকরণ, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এই চক্রটিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

আরও খবর