কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ

বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার-১ মোনজিলা ফারুকের মালিকানাধীন প্রতিষ্ঠান 'গালফ সিকিউরিটি সার্ভিস (প্রা:) লিমিটেড'-এর বিরুদ্ধে একাধিক অনিয়ম ও 

 দুর্নীতির অভগযোগ থাকা সত্ত্বেও পুনরায় টেন্ডার প্রক্রিয়ায় বহাল রেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং এ জনবল সরবরাহের নীল নকশা করছেন বলে অভিযোগ করেন আউটসোর্সিংয়ে জনবল সরবরাহকারী একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান।

 অর্থ মন্ত্রণালয়ের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত অভিযোগ থাকলে আউটসোর্সিং সেবা পরিবীক্ষণ কমিটির মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পিপিআর(পাবলিক প্রকিউরম্যান্ট রুলস) এর দোহাই দিয়ে   নিয়ম- নীতির তোয়াক্কা না করেই একক ক্ষমতা বলে গালফ সিকিউরিটি সার্ভিস প্রাঃ লিঃকে দিয়ে হাসপাতালে জনবল সরবরাহের সূক্ষ্ম পরিকল্পনা বাস্তবায়নে ব্যস্ত রয়েছে। এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রমিকদের অর্থ আত্মসাৎ ও বকেয়া বেতন না দেওয়ার একাধিক সরকারি প্রমাণ রয়েছে: ​বরিশাল: ১২টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীদের ১৬ মাসের বেতন ও অন্যান্য পাওনা বকেয়া রাখা (২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছর)।​মাদারীপুর: পুলিশ সুপার কার্যালয়ের ৩১ জন শ্রমিকের বেতন ও পাওনাদি পরিশোধ না করা (যার প্রেক্ষিতে ২০২৫ সালের ২০ অক্টোবর শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রতিবেদন দেওয়া হয়)। ​দিনাজপুর: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্মরত শ্রমিকদের ১০ মাসের বেতন বকেয়া রাখা।​এছাড়াও শর্ত ভঙ্গ করায় পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড এই প্রতিষ্ঠানটিকে ২ বছরের জন্য কালো তালিকাভুক্ত (অযোগ্য ঘোষণা) করেছিল। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফজলুর রহমান সমস্ত অভিযোগের প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন:​টেন্ডার প্রক্রিয়াটি সম্পূর্ণ পিপিআর (Public Procurement Rules) মেনে অনলাইন ভিত্তিক ই-জিপি (e-GP) প্ল্যাটফর্মে করা হয়েছে। ধরপত্র আহবানে সারা দেয়া ৮টি প্রতিষ্ঠানের মধ্যেগালফ সিকিউরিটিসহ  ৩টি প্রতিষ্ঠান টিকতে পেরেছে। বাকি প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে ঘাটতি থাকায় সেগুলো যাচাই-বাছাই এ বাদ হয়ে যায়।​নিয়ম অনুযায়ী শ্রম অধিদপ্তরকে জানানোর কোনো বাধ্যবাধকতা পিপিআর-এ নেই।​পরিচালক এছাড়াও বলেন যে, গালফ সিকিউরিটি সার্ভিস (প্রা:) লিমিটেডের বিরুদ্ধে ওঠা পূর্বের বকেয়া বা অনিয়মের অভিযোগগুলো সম্পর্কে তিনি অবগত নন।



Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৩ ঘন্টা ১৯ মিনিট আগে