কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণায় দিনাজপুরে যুবদলের আনন্দ মিছিল

‎‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করায় দিনাজপুরে আনন্দ মিছিল করেছে জেলা যুবদল। নবগঠিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করায় নেতাকর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার হয় এবং উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

‎৬ জুন শনিবার  বিকেল ৫টায় দিনাজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
‎আনন্দ মিছিলে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদ এবং সদস্য সচিব রেজাউর রহমান রেজা। এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দসহ বিভিন্ন উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশগ্রহণ করে।
‎মিছিল শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে  সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
এছাড়াও বক্তারা আরো বলেন যে রাজনীতিতে নতুন কমিটি গঠন সবসময়ই তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য নিয়ে আসে।

​বিশেষ করে আবদুল মোনায়েম মুন্না ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে নতুন এই কেন্দ্রীয় কমিটি আসায় জেলা ও উপজেলা পর্যায়ের (যেমন: বিরল, বোচাগঞ্জ, খানসামা, কাহারোলসহ অন্যান্য উপজেলার ) নেতাকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ মাঠপর্যায়ে দলটির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিরই ইঙ্গিত দেয়।

​দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার বিষয়টি স্থানীয় রাজনৈতিক পরিমণ্ডলে নেতাকর্মীদের ঐক্য ও উপস্থিতি ভবিষ্যতে ইতিবাচক প্রভাবের ইঙ্গিত দেয়  । যুবদলের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম এই নতুন কমিটির হাত ধরে আরো প্রসারিত হবে এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বিশেষজ্ঞদের।


 
Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

৩ ঘন্টা ১৮ মিনিট আগে