সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু আশাশুনিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে রাসায়নিক স্প্রে করে আশফল বাগান নষ্টের অভিযোগ, ক্ষতি প্রায় ৪ লাখ টাকা বানিয়াচংয়ে দায়িত্ব নিয়ে দুই চেয়ারম্যানের দ্বন্দ্ব, অর্ধশতাধিক আহত খড় শুকানোকে কেন্দ্র করে হামলা, গৃহবধূর মৃত্যু শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার৭ সদস্যের এ্যাডহক কমিটির অনুমোদন আগরদাড়ীতে শিক্ষককে গণপিটুনি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আহমদ আলী সরদারের ইন্তেকাল হত্যা না আত্মহত্যা, ধোঁয়াশায় পরিবার শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টার আসামি দেড় মাসেও গ্রেপ্তার হয়নি কচুয়ায় মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে কন্যা শিশুর লাশ উত্তোলন আশাশুনি উপজেলা তরুণ দলের কমিটি অনুমোদন ★নাভিদ সভাপতি, সাইফুল সম্পাদক মাদারীপুরের ডাসারে মাদকসহ ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত মোট ৪ জন আসামিকে গ্রেফতার করে,ডাসার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা শৈলকুপায় কলেজছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্তের দাবি স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে কলেজছাত্রী ফারজানার নির্মম মৃত্যু: পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ, বিচারের দাবিতে ক্ষোভ লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার

কয়রায় চলাচলের পথকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় মামলা



খুলনার কয়রায় শিমলারআইট গ্রামে চলাচলের পথে ঘেরা দেওয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দ্বারা ব্যাপক মারপিটে ৪ জন গুরুতর আহত হওয়ার ঘটনায় কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার নম্বর জিআর-৪৬/২০২৬। মামলার আসামীরা হলেন আঃ হালিম সরদার, জাফর সরদার, সালাম সরদার, আলমগির সরদার, শামছুর সরদার, কাশেম আলী সরদার, বকুল খাতুনসহ অজ্ঞাতনামা ৪/৫ জন। 


মামলা সুত্রে জানা যায়, উপজেলার মহারাজপুর ইউনিয়নের এছার আলী সরদার গংএর চলাচলের পথ জোরপূর্বক দখল করা লইয়া আঃ হালিম সরদার গং এর সহিত দীর্ঘদিন ধরিয়া বিরোধ চলিয়া আসিতেছে। উক্ত চলাচলের পথকে জোরপূর্বক দখল করাকে কেন্দ্র করিয়া ইতিপূর্বেও উপজেলা নির্বাহী আদালতে এমআর-৩৩/২৪ মামলায় আদালত হালিম সরদার গংদের উক্ত জমিতে প্রবেশিধাকার অস্থায়ী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ দ্বারা বারিত করে। তথাপিও জবর দখলকারীরা উক্ত চলাচলের পথ দখল ও ঘেরা দেওয়াকে কেন্দ্র করে বাধা দেওয়ায় হালিম সরদার গং এছার আলী সরদার, ফরিদা বেগম, মনিরুল, মিনারকে দেশীয় অস্ত্র ধারালো দা, চাইনিজ কুড়াল, শাবল, লোহার রড দিয়া ব্যাপক মারপিট করে গুরুতর আহত করে। তাদেরকে জায়গীরমহল হাসপাতালে তাৎক্ষনিক ভর্তি করালে তাদের অবস্থার চরম অবনতি হইলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আঘাতের ফলে এছার আলী মাথার হাড় ভেঙ্গে দেবে যাওয়ায় খুলনা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশনের জন্য ভর্তি করান। সেখানে এছার আলী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।


স্থানীয়দের অভিযোগ হালিম সরদার ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকার নিরিহ মানুষের জমিজমা জোরপূর্বক দখলের চেষ্টাসহ নানাভাবে হয়রানি করিয়া আসিতেছে। তারা আরও জানান উক্ত চলাচলের পথ অবৈধভাবে দখল করা ও ঘেরা দেওয়ায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সম্পূর্ণ অযৌক্তিকভাবে এছার আলী সরদার গংদের মারপিট করে গুরুতর আহত করেছে। যাহার ফলে ৭ জনসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে।


মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ তাওহিদুল ইসলাম বলেন মামলার তদন্তভার গ্রহন করেছি। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag
আরও খবর



deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

৩ দিন ১৯ ঘন্টা ২০ মিনিট আগে