‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি সম্পন্ন


প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী     ‌
           প্রতিশ্রুতির আলোকে 
দিনাজপুরে সংসদ সদস্যের দিনব্যাপী কর্মসূচি 
                    ‌  সম্পন্ন

চন্দন মিত্র, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে দিনের কার্যক্রম সম্পন্ন করেছেন। কর্মসূচি গুলোর মধ্যে
দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ২৫শে মে-২০২৬ সোমবার উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরি বাবদ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। 

সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর বিএনপি'র  সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল,সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফেরদৌস হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।  এসময় ৬২জন ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে প্রতিজনকে  তিন হাজার টাকার চেক এবং একবান করে ঢেউটিন দেওয়া হয়। 
এর আগে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম  ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর  জেনারেল  হাসপাতাল  পরিদর্শন করেন ও হাসপাতালে চিকিৎসাধীন বিভিন্ন রোগীদের খোঁজখবর নেন। এছাড়াও তিনি রোগীদের খাবার  ঘরের তৈরি সকল রান্না করা খাবার স্বচক্ষে পর্যবেক্ষণ করেন এবং হাসপাতালের সকল কর্মকর্তা ও চিকিৎসকদের সাথে মত  বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ সিরাজুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার মোঃ নুর আলম,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সম্পাদক সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল।

 অপরদিকে একই দিন জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে ২০২৫ -২০২৬ অর্থ বছর গ্রামীন অবকাঠামো  রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রথম ধাপে সদর উপজেলার মোট নয়টি মসজিদ ও মন্দির সংস্কারকল্পে ২৫ লক্ষ টাকা অর্থ বরাদ্দপত্র বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের দিনাজপুর জেলার আহবায়ক উত্তম রায় সহ জেলা ,পৌর ও কোতোয়ালি বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর