বিক্ষোভে উত্তাল ভারত, দিল্লি অভিমুখে শত শত কৃষক ‎সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ পাচারকারী আটক দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’ প্রকল্পের উদ্বোধন কালীগঞ্জে মাদকের বড় চালান জব্দ ঝিনাইগাতীতে আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক, জুয়া ও অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা এমপি রুবেলের দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন হবে, হাবিবুর রহমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরন লাখাইয়ের বুল্লাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান। আগামী ২ নং ঘাসি গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী আব্দুর রউফ না ফেরার দেশে চলে গেলেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাস সবুজায়নে নতুন উদ্যোগ, বরিশাল সিটিকে ৫ হাজার চারা উপহার আবু সাইদ চাঁদ (এমপির) সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসব- ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ঝিনাইগাতীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত

পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিকতা ও নেতৃত্বের শিক্ষা: ববি হাজ্জাজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-05-2026 02:01:34 pm

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যুক্ত হতে যাচ্ছে পরিচ্ছন্নতা, নাগরিক দায়িত্ব ও নেতৃত্ব বিকাশের শিক্ষা। সরকার শিশুদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 


বুধবার (২০ মে) রাজধানীর বেইলী রোডে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অর্থায়নে এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন আয়োজিত ‘হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 


প্রতিমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে শুধু দেশের নয়, বিশ্ব নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে বড় পরিবর্তন আনা হচ্ছে, যেখানে শিক্ষার্থীদের নাগরিক দায়িত্ব, নৈতিকতা, পরিচ্ছন্নতা ও নেতৃত্বের শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে। গার্ল গাইডস ও হলদে পাখির মতো সংগঠন দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের নেতৃত্ব বিকাশে কাজ করছে। এক শতাব্দীর বেশি সময় ধরে সংগঠনটির অবদান রয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন পাঠ্যক্রম বাস্তবায়নে সংগঠনগুলোর সহযোগিতা নেওয়া হবে।


তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে শিশুরা শুধু বইয়ের পাঠ নয়, বাস্তব জীবন দক্ষতাও শিখবে। তারা কীভাবে ভালো নাগরিক হতে হয়, নিজের জামাকাপড় পরিষ্কার রাখা, বিদ্যালয় ও আশপাশ পরিচ্ছন্ন রাখা, রাস্তাঘাট পরিষ্কার রাখার মতো সামাজিক দায়িত্বও পাঠ্যক্রমের অংশ হিসেবে শিখবে।


ববি হাজ্জাজ বলেন, শিশুদের বয়স আনন্দের সঙ্গে শেখার। তাদের ওপর অপ্রয়োজনীয় চাপ দিয়ে বড় বড় বই চাপিয়ে দেওয়া ঠিক নয়। পাঠ্যবই সহজবোধ্য ও আনন্দমুখর করার পাশাপাশি শিশুদের শেখাকে বাস্তবমুখী করতে কাজ করছে সরকার।


তিনি বলেন, দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এই খাবারের মান নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে মায়েদের সম্পৃক্ত করা হবে। প্রতিটি বিদ্যালয়ের খাবার ব্যবস্থাপনা তদারকিতে অন্তত তিনজন মা থাকবেন, যাতে শিশুদের জন্য মানসম্মত খাবার নিশ্চিত করা যায়।


প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নেও গুরুত্ব দিচ্ছে। মেয়েরা যেন চিকিৎসক, প্রকৌশলী, পাইলটসহ যেকোনো পেশায় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। কোনো ক্ষেত্রই তাদের জন্য সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যৎ বাংলাদেশ হবে শিশু-কিশোরদের নেতৃত্বের বাংলাদেশ। সেই লক্ষ্যেই দেশপ্রেমী, দায়িত্বশীল ও সচেতন নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে।


বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডেপুটি গার্ল গাইডসের জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ এবং ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন)

সাবিনা ফেরদৌস।

আরও খবর