শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

ফোরল্যান সড়কে পাল্টে যাচ্ছে শান্তিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা

বহুল প্রত্যাশিত সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে ফোরলেনে উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রায় ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২ শত ৫২ টাকা ব্যয়ে ২০২৫ সালের জুন মাসে প্রকল্পের চুক্তি সম্পাদিত হয়। প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে ২৮ মাস। চুক্তি অনুযায়ী শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে শুরু হয়েছে কাজ। বর্তমানে রাস্তার দুই পাশে ভিটবালি দিয়ে ভরাটের কাজসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পুরোদমে চলছে। স্থানীয়দের ধারণা, এই ফোরল্যান সড়কের কাজ শেষ হলে শান্তিগঞ্জ এলাকার সার্বিক চিত্র বদলে যাবে এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন গতি। সরেজমিনে দেখা গেছে, সড়কের নির্মাণকাজ ঘিরে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। অনেকে মনে করছেন, এই উন্নয়ন প্রকল্প শান্তিগঞ্জের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান জানান, ইতোমধ্যে রাস্তার ঢালাই কাজের প্রায় ৫০ শতাংশ এবং মাটির কাজের প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া সড়কের মাঝখানে আধুনিক ডিভাইডার নির্মাণ করা হবে। শান্তিগঞ্জ বাজার এলাকায় দৃষ্টিনন্দন লাইটিং ব্যবস্থা, বাজার ও আবাসিক এলাকায় প্রায় ১ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা এবং পুরো ২ কিলোমিটার এলাকায় পথচারীদের জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি অপসারণ, গাছ কাটার বিলম্ব এবং টানা বৃষ্টির কারণে কাজে সামান্য ধীরগতি দেখা দিলেও বর্তমানে কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহমদ উল্লাহ বলেন, “প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।”
আরও খবর