কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

লাখাইয়ে ঈদকে সামনে রেখে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ।

লাখাইয়ে ঈদকে সামনে রেখে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। লাখাইয়ের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। কয়েকদিন ধরেই সবজি ও ডিমের দাম বাড়তির দিকে থাকলেও চলতি সপ্তাহে নতুন করে বেড়েছে পেঁয়াজ ও আদার দাম। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে বাড়তি চাহিদা, শনিবার (১৬ই মে) সকালে লাখাইয়ের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়। মাত্র এক সপ্তাহ আগেও একই পেঁয়াজের দাম ছিল ৩৫ টাকার মধ্যে। একইভাবে আদার দামও কেজিপ্রতি এখন বিক্রি হচ্ছে ২২০থেকে ২৪০ টাকায়। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারেই প্রতিদিন পণ্যের দাম বাড়ছে। ফলে বাধ্য হয়ে তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। বুল্লাবাজারের ব্যবসায়ী ইমন মিয়া বলেন, “পাইকারি বাজারে প্রতিদিনই পেঁয়াজের দাম কেজিতে এক-দুই টাকা করে বাড়ছে। আমাদেরও বাড়তি দামে কিনতে হচ্ছে, তাই খুচরায় বেশি দামে বিক্রি ছাড়া উপায় নেই।” ব্যবসায়ীদের দাবি, বাজারে পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ থাকলেও কৃষকের কাছ থেকে পণ্য সংগ্রহ করে বড় গুদাম মালিক ও মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। এতে খুচরা বাজারে দ্রুত প্রভাব পড়ছে। এদিকে, গত সপ্তাহ থেকে ডিমের বাজারেও অস্বাভাবিক অস্থিরতা দেখা যাচ্ছে। আগে যেখানে প্রতি ডজন ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা বেড়ে ১৫০ টাকায় পৌঁছেছে। সবজির বাজারেও ক্রেতাদের জন্য নেই কোনো স্বস্তি। বর্তমানে ৮০ থেকে ১০০ টাকার নিচে প্রায় কোনো সবজি পাওয়া যাচ্ছে না। সবচেয়ে কম দামের সবজি পেঁপেও বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। মানভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকায়। এছাড়া ঢ্যাঁড়স, চিচিঙ্গা, ধুন্দল ও ঝিঙে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। করলা, বরবটি ও কাকরোলের দাম আরও বেশি, যা ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, সামান্য বৃষ্টি হলেই সরবরাহ ব্যাহত হয়, আর সেই সুযোগে দাম আরও বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। তবে মুরগির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায় এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৫০ টাকায়। গত কয়েক সপ্তাহের তুলনায় এ বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের এমন লাগামহীন মূল্যবৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। সীমিত আয়ের কারণে অনেক পরিবারকে দৈনন্দিন খাদ্যতালিকায় কাটছাঁট করতে হচ্ছে। ক্রেতা মিয়া হোসেন বলেন, “সরবরাহ ঘাটতি বা নানা অজুহাতে দাম বাড়ানো এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে। সরকার যদি কঠোরভাবে বাজার মনিটরিং করত, তাহলে ব্যবসায়ীরা এত সহজে সিন্ডিকেট করতে পারত না। সাধারণ মানুষের দাবী, বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি, মজুতদারদের বিরুদ্ধে অভিযান এবং সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য বাজারজাতের ব্যবস্থা জোরদার না করলে ঈদ সামনে রেখে বাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।
Tag
আরও খবর