চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে প্রতিমন্ত্রী আব্দুল বারী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, শুধু বিশেষ দিবসগুলোতে নয়, সারাবছর সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলার চর্চা করা প্রয়োজন। খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করেও আর্থিক স্বচ্ছলতা অর্জন সম্ভব। শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে আনতে পারলেই একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে। শিশু-কিশোররা যেন সন্ধ্যার পর অপ্রয়োজনে ঘরের বাইরে না থাকে, সে বিষয়েও অভিভাবকদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি বাবা-মাকে সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান তিনি।

শনিবার (১৬মে) বেলা ১১টায় কালেক্টরেট মাঠ-এ জেলা পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়া-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির আহ্বায়ক   গোলজার হোসেন।

তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার পাঁচটি উপজেলার ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। আগামী ১৮ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Tag
আরও খবর