বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী!

ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি.-এর ২৭তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে শনিবার দিনব্যাপী সমিতির মালিকানাধীন প্রস্তাবিত আদর্শ রিসোর্ট সেন্টার ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র শালচূড়ায় এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছালেহ আহাম্মদের সভাপতিত্বে ও সংগঠনের চীফ এক্সিকিউটিভ অফিসার শাহজাহান সিরাজের সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রুকুনুজ্জামান, কালব-এর জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন, উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি জয়নাল আবেদীন ও ঝিনাইগাতী শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মাসুদ হাসান। সাধারণ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় ও সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়। অনুষ্ঠান শুরুর আগে সংগঠনের পক্ষ থেকে প্রধান অতিথি সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠান শেষে সদস্যদের মধ্যে এক র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর