নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু মৌলভীবাজারে এনসিপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দলীয় নেতাকে অপহরণের অভিযোগ, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জেলার দুই নেতাকে দলের সকল কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি ও শোকজ গাছা থানার ওসির বদলি আদেশ পুনর্বিবেচনার আবেদন করলেন জুলাইযোদ্ধা নাগেশ্বরীতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও খোদাদাদ হোসেনের 'জিরো টলারেন্স' ঘোষণা পীরগাছায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে যুব বিভাগের র‌্যালি ও আলোচনা সভা ‎সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে‘দুলাভাই বাহিনী’র প্রধান রবিউল ইসলাম আটক অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে বারবার বিজয়ী করেছে - মঈন খান শৈলকুপায় 'আগামীর শৈলকুপা মাদকবিরোধী সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট' এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগরে সভাপতি বিষ্ণুপদ ও সম্পাদক কিরণ শংকর নির্বাচিত ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাপাহারে মুক্ত স্কাউটের উদ্যোগে পথচারীদের মাঝে শরবত বিতরণ বাংলাদেশ-মায়ানমার-চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব চীনের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের সভাপতির দায়িত্ব গ্রহণ ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রধানমন্ত্রীর শোক ‎সুন্দরবনে মধু আহরণ ছয় বছরের সর্বনিম্নে: বনদস্যু আতঙ্ক ও জলবায়ু পরিবর্তনের দ্বিমুখী সংকটে বিপন্ন অর্থনীতি

নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসয়ী আনিসুর রহমানের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী ও নওয়াপাড়া জয়েন্ট ট্রেডিংয়ের স্বত্বাধিকারীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও মূল আসামিদের গ্রেপ্তার না হওয়ায় ব্যবসায়ী সমাজের মধ্যে অসন্তোষ আরও তীব্র হয়ে উঠেছে। এরই প্রতিবাদে নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ১৩ মে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মে) আসরের নামাজের পর নওয়াপাড়া শহরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শত শত ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৬ মে বুধবার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে। এমন নৃশংস হত্যাকাণ্ডের পরও এখন পর্যন্ত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।
সমাবেশে বক্তারা বলেন, নওয়াপাড়া দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু সাম্প্রতিক সময়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির কারণে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রকাশ্যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে হত্যা করা হলেও অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় ব্যবসায়ী মহল আতঙ্কিত হয়ে পড়েছে।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ব্যবসায়ীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ থেকে আগামী ১৩ মে বুধবার নওয়াপাড়া শহরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়। ব্যবসায়ী নেতারা জানান, শান্তিপূর্ণভাবে হরতাল পালন করা হবে এবং এতে ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না গেলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একই সঙ্গে ব্যবসায়ী সমাজের আস্থা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি বলে তারা মত দিয়েছেন।

Tag
আরও খবর