হালুয়াঘাটে ‘জৈব কৃষি বিষয়ক’ ফলো-আপ প্রশিক্ষণ অনুষ্ঠিত একশ’ পৌরসভা-উপজেলায় প্রার্থী দিল এনসিপি কুড়িগ্রামে বিশ্ব মা দিবস ২০২৬ উপলক্ষে মানবাধিকার ও জনকল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন। ইবনে সিনা ট্রাস্ট ও মাছরাঙ্গা কমিউনিকেশনের কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে কালবৈশাখী গাছ ভেঙে ঘর তছনছ। অল্পের জন্য রক্ষা পেলেন বৃদ্ধা বেগমগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসে চুরির হিড়িক মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়... শান্তিগঞ্জে ধানবোঝাই ট্রলির ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের নোয়াখালীতে গ্যারেজে চলছিল চোরাই অটোরিকশা বেচাকেনা, গ্রেপ্তার ৫ কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি, ফসল উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি পুলিশ উদ্ধার করল সামিরের ঝুলন্ত লাশ আসন্ন বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপির মনোনয়ন পেলেন ইয়াহিয়া জিসান তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্ব মা দিবসে সাংবাদিক জামাল কাড়ালের মায়ের রোগমুক্তি কামনা কালিগঞ্জ প্রেসক্লাবে নিহত পরিবারের সংবাদ সম্মেলন নলতায় ডেয়ারি কারখানায় গভীর রাতে হামলার অভিযোগ

মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

ছবি সংগ্রহীত

মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

উমর ফারুক

প্রিন্সিপাল, মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজ

বিশ্ব মা দিবস আজ

একজন মা সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক, এজন্যই তো নেপোলিয়ন বলেছেন "আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব "মা' – ছোট্ট একটা শব্দ, কিন্তু কি বিশাল তার পরিধি! সৃষ্টির সেই আদিলগ্ন থেকে মধুর এই শব্দটা শুধু মমতার নয়, ক্ষমতারও। যেন সর্বোচ্চ আধার৷ মার অনুগ্রহ ছাড়া কোনো প্রাণীরই প্রাণ ধারণ করা সম্ভব নয়৷ তিনি আমাদের গর্ভধারিনী, জননী৷

জন্মদাত্রী হিসেবে আমার, আপনার, সকলের জীবনে মায়ের স্থান সবার ওপরে৷ তাই তাঁকে শ্রদ্ধা, ভালোবাসা জানানোর জন্য একটি বিশেষ দিনের হয়ত কোনো প্রয়োজন নেই৷ তারপরও আধুনিক বিশ্বে মে মাসের দ্বিতীয় রবিবারটিকে ‘মা দিবস' হিসেবে পালন করা হচ্ছে, যার সূত্রপাত ১৯১৪ সালের ৮ই মে থেকে৷

আমার ক্ষুদ্র জীবনে জন্ম থেকে অদ্যাবধি যতগুলো ডিগ্রি অর্জন করেছি যেখানে যা শিখেছি বা শিখছি এর সবগুলোই আমার মায়ের কাছ থেকে শিক্ষার ব্যাখ্যা মাত্র! আমার আম্মা কোন বিশ্ববিদ্যালয়ে যাননি আমি যতটুকু জানি প্রাথমিকের গন্ডিও ভালভাবে শেষ করেননি! আমার পাঠের যে হাতেখড়ি, আমার আমি হয়ে ওঠার পিছনে যে বাস্তব গল্প, এসবের ধারাপাত আমার মায়েরই দেয়া।অ, আ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানো পর্যন্ত প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে আমাকে সাহায্য করেছেন আমার মা। পাশাপাশি আমার বাবা। অন্যথায় শিক্ষার প্রতিকূল পরিবেশে বেড়ে উঠা আমি কখনোই উচ্চ শিক্ষার স্বাদ গ্রহণ করতে পারতাম না। নিজেদের প্রাপ্যটাকে গৌণ ধরে সন্তানের চাওয়াকে প্রাধান্য দেওয়াই ছিল তাদের একমাত্র ব্রত। নিউটনের তৃতীয় সূত্রটি একমাত্র মায়ের কাছেই মিথ্যে প্রমাণিত হয়!! কারণ যতবারই মায়ের সাথে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কটু কথা বলেছি তিনি কখনো সমান এবং বিপরীত প্রতিক্রয়া দেখাননি বরং দোষ মনে হয় তিনিই করেছেন ক্ষমা যেন তাঁকেই চাইতে হবে! আমার আম্মা সম্প্রতি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন আমার সাধ্যমত ডাক্তার দেখানোর চেষ্টা করছি কিন্তু তাঁর সকল অসুস্থতাই তাঁর কাছে তুচ্ছ যখন আমার কন্ঠ তাঁর কাছে নূন্যতম অসুস্থতার মনে হয়। কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পাওয়া, সরকারি চাকরিতে যোগ দিতে না পারা কিংবা অন্য কোন কারণে যদি ব্যর্থ হয়েছি বলে নিজের কাছে মনে হয়েছে, আমি না আমার মা ই বেশি কষ্ট পেয়েছেন যদিও আমি শিক্ষা ক্ষেত্রে ডাবল স্নাতক ডিগ্রি, ডাবল স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছি যে চাকরিটা করি তা দিয়ে মোটামুটি ভালোই চলছে কিন্তু আমার মায়ের কাছে সেই ছোট্ট ফারুক ই রয়ে গেছি! আমার যত ব্যাস্ততাই থাকুক প্রতিদিন সন্ধ্যার পরে আম্মাকে একবার ফোন দেই , মনে পড়ে ফোন না পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন একদিন ! কতদিন এরকম হয়েছে কে জানে? ? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সান্ধ্যকালিন কোর্স করার কারণে প্রায়ই রাত করে ঢাকা থেকে ফিরতে হয় আমি বাসা ঢুকার পর ফোন করে তাকে নিশ্চিত করতে হবে যে আমি এসেছি । একদিন তো তিনি সারারাত নির্ঘুম (জ্যামের কারণে আসতে দেরি হয়েছে )কাটিয়েছেন আমি ফোন করিনি বলে । এরকম মা একদিন পৃথিবীতে থাকবেন না এটা কল্পনাও করতে পারি না! ! মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের জন্য কোন দিবসই যথেষ্ট না ।একজন মা তখনই স্বার্থক যখন তার সন্তান হয় নীতি নৈতিকতানৈতিকতা বোধসম্পন্ন আদর্শ মানুষ! পুথিগত বিদ্যা নয় নৈতিক মূল্যবোধমূল্যবোধ সম্পন্ন শ্রেষ্ঠ মানুষ । ছোট বেলা থেকেই নিয়মিত নামাজ আদায়, সহীহ কোরআন শিক্ষা, আদর্শ ও নৈতিকতায় পিছপা না হওয়ার দীক্ষা কিন্তু আমি পরিবার থেকেই পেয়েছি!!

ভালো থাকুক পৃথিবীর সকল মায়েরা! ! আর যাদের মা নেই সেই সকল মায়েরা সৃষ্টি কর্তার কাছে ভালো থাকুন, শান্তিতে থাকুক বিদেহী আত্মা।

আরও খবর




deshchitro-69d4a10691557-070426121534.webp
আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

৩৩ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে


69bd201114515-200326042313.webp
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ঈদ ভাবনা

৫১ দিন ৬ ঘন্টা ৫০ মিনিট আগে



deshchitro-69b229cea66a2-120326084950.webp
বইমেলায় মুহিব শামীমের ‘মাতৃ সুবাস'

৫৯ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে