শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট-এর মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১০ মে ২০২৬) সকাল ১১টায় সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং গণিত বিভাগের প্রভাষক ইমাম মেহেদী। অন্যদিকে, মাউন্ট এডোরা হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, চেয়ারম্যান, হসপিটাল ব্যবস্থাপনা কমিটি; ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক (মেডিকেল সার্ভিসেস); অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, পরিচালক; ডা. তানভীরুজ্জামান, উপ-পরিচালক (মেডিকেল সার্ভিসেস); ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. আবু জাওয়াদ মোঃ আহসানুল্লাহ, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস); মোঃ কামরুল ইসলাম, চিফ একাউন্টস অফিসার; এবিএম জর্জেসুর রহমান, ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ); এবং মোঃ শফিকুল ইসলাম, ম্যানেজার ও হেড (ব্যবসায় উন্নয়ন বিভাগ) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। চুক্তির আওতায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য (ডিপেন্ডেন্ট) এবং নিয়মিত শিক্ষার্থীরা মাউন্ট এডোরা হসপিটালের সিলেট শহরের আখালিয়া ও নয়াসড়ক—উভয় শাখায় বিশেষ কর্পোরেট সুযোগ-সুবিধাসহ উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজতর হবে।
আরও খবর