ছায়াময় ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে ট্যুরিস্ট ক্লাব সাস্টের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে লাকড়ির ঘরে মিলল এলজি-কার্তুজ জয়পুরহাট চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট গোয়ালন্দে মাদকবিরোধী বিশেষ অভিযানে তিন মাদকসেবী আটক, কারাদণ্ড ও জরিমানা ‎মোংলা-খুলনা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার সমন্বয়ে ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচি মোহাম্মদপুর জনতা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মনির হোসেন শুভ শেরপুরে প্রাথমিক শিক্ষকদের সুপারভিশন ও মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে স্বজন সংসদ'র কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি নুর আলম নুরু; সম্পাদক নুর উদ্দিন বাবু দৌলতদিয়ায় নৌ পুলিশের সচেতনতামূলক কর্মসূচি, ৩ বিদ্যালয়ের প্রায় ১,৪০০ শিক্ষার্থীকে সাঁতার শেখা ও জলদুর্ঘটনা প্রতিরোধে পরামর্শ রাজবাড়ীর খানখানাপুর রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে বাস-মাহিন্দ্রে ধাক্কা, নিহত ২, আহত ৬ দৌলতদিয়ায় যৌনপল্লীতে যৌন উত্তেজক ঔষধ খেয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫ ব্রয়লার মুরগি খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে শারিরীক নির্যাতন, মামলা করতে থানায় মডেল স্নিগ্ধা বরিশালের দুই সাংবাদিককে লাঞ্ছিত, জোরপূর্বক মুচলেখা অভিযোগ গুরুতর অসুস্থ বিএমএসএস প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিবুর রহমান, সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া প্রার্থনা" গড়াই নদীর ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে পাংশার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া গ্রামের মানুষ

মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা-জাহাজে হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-05-2026 06:24:32 pm

ইরানের ট্যাংকারে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্থাপনা ও জাহাজে ‘ভারী হামলা’ চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শনিবার (০৯ মে) দেশটির গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। একই সময়ে যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাবের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে।


আইআরজিসি বলেছে, দেশটির ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজে যেকোনো হামলার জবাবে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটি ও শত্রুপক্ষের জাহাজে কঠোর আঘাত হানা হবে।


এ হুঁশিয়ারির একদিন আগে ওমান উপসাগরে দুটি ইরানি ট্যাংকারে হামলার ঘটনা ঘটে। ইরানের অভিযোগ, এতে যুক্তরাষ্ট্র জড়িত ছিল।


রোববার (১০ মে) সকালে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানায়, কাতারের উপকূলের কাছে অজ্ঞাত উৎস থেকে নিক্ষিপ্ত একটি বস্তু আঘাত হানার পর একটি জাহাজে আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


সংস্থাটি জানায়, বাল্ক ক্যারিয়ার জাহাজটিতে ছোট আকারের আগুন লাগে। ঘটনাটি ঘটে দোহার উত্তর-পূর্বে প্রায় ২৩ নটিক্যাল মাইল দূরে।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, ওয়াশিংটনের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব ইরান ‘সম্ভবত আজ রাতেই’ দেবে।


তবে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরান কোনো বার্তা পাঠিয়েছে কি না, সে বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু জানা যায়নি। এর মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে বলা হয়, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আরাগচি বলেন, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর সাম্প্রতিক তৎপরতা ও যুদ্ধবিরতি লঙ্ঘনের ধারাবাহিক পদক্ষেপ কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।


শুক্রবার (০৮ মে) যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী দুটি ট্যাংকারে হামলা চালায় বলে দাবি করা হয়। ওয়াশিংটনের অভিযোগ ছিল, জাহাজ দুটি ইরানের বন্দর অবরোধ ভাঙার চেষ্টা করছিল। জবাবে ইরানি নৌবাহিনী পাল্টা হামলা চালিয়েছে বলেও স্থানীয় গণমাধ্যমে জানানো হয়।


এর আগে হরমুজ প্রণালী ঘিরেও উত্তেজনা বাড়ে। আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ নৌপথের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করছে ইরান। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, এ তেলপথের নিয়ন্ত্রণ তেহরানের হাতে যাওয়া গ্রহণযোগ্য নয়।


যুক্তরাষ্ট্র পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার প্রস্তাব পাঠিয়েছে। এর লক্ষ্য, প্রায় ১০ সপ্তাহ ধরে চলা সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে আলোচনা এগিয়ে নেয়া।


ফরাসি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক মারগো হাদ্দাদ শনিবার জানান, ট্রাম্প তার কাছে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেছেন, খুব শিগগিরই ইরানের জবাব পাওয়া যাবে বলে তিনি আশা করছেন।


অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, প্রস্তাবটি এখনো পর্যালোচনাধীন রয়েছে।


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শনিবার কাতারের আমির শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠক করেন। ইরানের সঙ্গে আলোচনায় কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।


মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, বৈঠকে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং আঞ্চলিক হুমকি মোকাবিলায় সমন্বয় নিয়ে আলোচনা হয়েছে।


এর একদিন আগে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আল থানি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও বৈঠক করেন। সেখানে পাকিস্তানের মধ্যস্থতায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে আলোচনা হয়।


যুদ্ধ চলাকালে ইরান কাতারের কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছিল। উপসাগরীয় এ দেশটিতে যুক্তরাষ্ট্রের একটি বড় সামরিক ঘাঁটি রয়েছে।


এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইরানের খার্গ দ্বীপের কাছে বড় আকারের তেলের স্তর ছড়িয়ে পড়েছে।


মনিটরিং প্রতিষ্ঠান অরবিটাল ইওএস জানায়, দ্বীপটির পশ্চিম উপকূলে প্রায় ২০ বর্গমাইল এলাকাজুড়ে তেল ছড়িয়ে পড়ে। তবে এর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


যুক্তরাজ্যভিত্তিক সংস্থা কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি জানিয়েছে, শনিবার নাগাদ তেলের স্তর অনেকটাই কমে আসে। ধারণা করা হচ্ছে, এটি তেল অবকাঠামো থেকে লিক হওয়ার ফল।


খার্গ দ্বীপ ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র। দেশটির অর্থনীতির জন্য এর গুরুত্ব অনেক বেশি। এটি হরমুজ প্রণালীর উত্তরে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত।


২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এতে বৈশ্বিক বাজারে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দাম বেড়ে যায়।


জবাবে যুক্তরাষ্ট্রও ইরানি বন্দরগুলো অবরোধ করে। পরে ট্রাম্প বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে চালু করা স্বল্পমেয়াদি মার্কিন নৌ-অভিযান বাতিল করেন।

আরও খবর
6a66e2c265a49-270726104658.webp
ওয়াশিংটনের গুলিতে ২ নিহত, আহত ৫

১৮ ঘন্টা ৩৭ মিনিট আগে







6a5a0ceb3401a-170726050723.webp
ইরান যুদ্ধে পাকিস্তানের জড়িয়ে পড়ার শঙ্কা

১০ দিন ১২ ঘন্টা ১৭ মিনিট আগে