নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভৈরব বাঁচলে নওয়াপাড়ার শিল্প বাণিজ্য বাঁচবে

ভৈরব নদীর দূষণ রোধে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের মতবিনিময় সভা

যশোরের অভয়নগরে লাখো মানুষের জীবন জীবিকার উৎস ভৈরব নদীকে দূষণমুক্ত রাখতে ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের উদ্যোগে এবং বেলা’র সহযোগিতায় এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ মে শনিবার দুপুরে অভয়নগরের বন্ধু কল্যাণ সংস্থার অডিটোরিয়ামে জোটের সভাপতি সাবেক অধ্যক্ষ মতলেব আলী সরদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় জোট নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অভয়নগরে চামড়া জাত শিল্প প্রতিষ্ঠান এস এ এফ এর বর্জ্য নদীতে ফেলায় দূষণ সংকটে ভৈরব নদীর উপকার ভোগীরা সভায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, হাইকোর্টের রায় অমান্য করে  দীর্ঘদিন ধরে পানি রিফাইন  না করেই বর্জ্যপদার্থ নদীতে ফেলা হচ্ছে। এর ফলে নদী ব্যাপক আকারে দূষণ সংকটে পড়ছে। এ সংক্রান্ত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এভাবে চলতে থাকলে একসময় নদী বাঁচবে না। নদী না বাঁচলে অচল হয়ে পড়বে শিল্প ও বাণিজ্য নগরী নওয়াপাড়া। এস এ এফ চামড়ার মিলের দূষণ ছাড়াও উঠে আসে নানান চিত্র। বাজারের পশুপাখি জবাই করার বর্জ্য, বাসাবাড়ির বর্জ্য, শত শত কার্গো জাহাজের এবং মানুষের বর্জ্য, ক্লিনিক্যাল বর্জ্য, মরা হাঁস মুরগি ও পশুপাখি নদীতে ফেলে নদী দূষণ সহ নানা চিত্র উঠে আসে বক্তাদের মুখে। তবে দীর্ঘদিন ধরে হাইকোর্টের নির্দেশ অমান্য করে প্রতিনিয়ত এস এ এফ মিলের বর্জ্য নিয়মিত নদীতে ফেলায় নদী মারাত্মক আকার দূষণ সংকটে পড়েছে। এর থেকে উত্তরণের জন্য বক্তারা বলেন, এস এ এফ কর্তৃপক্ষের সঙ্গে পুনরায় মতবিনিময়, সামাজিকভাবে গণসচেতনতা সৃষ্টি ও গণআন্দোলন গড়ে তোলা, এমপি, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান, নিয়মিত নদী ড্রেজিং, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে মতবিনিময়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়, প্রয়োজনে রাজপথে মানববন্ধনের সুপারিশ উঠে আসে বক্তাদের মুখে। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, বেলার আঞ্চলিক পরিচালক মাহফুজুর রহমান মুকুল, সাবেক অধ্যক্ষ, জোটের সভাপতি মতলেব আলী সরদার, অধ্যক্ষ আব্দুল লতিফ,  নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক সভাপতি এটিএন নিউজ এর যশোর জেলা স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম মল্লিক,দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি জাহিদ মাসুদ তাজ, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদ উদ্দিন গাজী, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান ফিরোজ আলম, বিএনপি নেতা অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সেক্রেটারি সহকারী অধ্যাপক নুরজালাল, বন্ধুকল্যাণ সংস্থার পরিচালক ফারুক হোসেন, জোটের সদস্য মহাসিন হোসেন, চঞ্চল রায় প্রমূখ।

Tag
আরও খবর