লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হলেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র মো: সালাহউদ্দিন খান চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান আশাশুনিতে দেশের প্রথম ওয়েব সাইটের আন্ত:সংযোগ ও মনিটরিং সিস্টেম বাস্তবায়ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননের প্রবর্তক : এমপি সুলতান মাহমুদ বাবু

জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেছেন, 'শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে খাল খননের প্রবর্তক। খাদ্যসংকট, বন্যা ও খরার সমস্যা মোকাবেলায কৃষি উৎপাদন বাড়াতে সেচব্যবস্থা উন্নত করতে দেশব্যাপী তিনি খাল খননের উদ্যোগগ্রহণ করেন। খাল খননের ফলে সেচব্যবস্থা সহজতর হয়। এতে কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়।'



আজ রোববার (৩ মে) দুপুরে ইসলামপুরের গাইবান্ধা ইউনিয়নের কাটাখালী খাল (জিয়া খাল) খননের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 



এসময় উপজেলা বিএনপির সভাপতি ও এমপি সুলতান মাহমুদ বাবু আরও বলেন, জিয়া খালের পুনঃখনন কাজের অগ্রগতি, মান এবং নির্ধারিত সময়সীমা অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। 

খনন কাজ বাস্তবায়নের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এখানকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে।'


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসাইন, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. হাবীবুর রহমান সুমন, খাল খনন কাজ বাস্তবায়ন কমিটির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মোতালেব হোসেন, সদস্য মেজবাহ উদ্দিন সাদা মিয়া, সদস্য আব্দুল ওয়াহাব মাস্টার, উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাসিদা শাফিজ বিন্তী এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন।


উল্লেখ্য, গত ১৬ মার্চ জিয়া খাল খনন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। গত ২৮ মার্চ ৩২ জন শ্রমিক দিয়ে আনুষ্ঠানিকভাবে খাল খননের কাজ শুরু করা হয়। এসময় ইউএনও নাজমুল হুসাইন কোদাল হাতে নিয়ে মাটি কেটে খনন কাজ শুরু করেন। 



উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচসুবিধা নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসন এবং গ্রামীণ অর্থনীতি সচল করতে সরকার দেশব্যাপী বিশাল খাল-বিল ও নদী-নালা পুনর্খনন কর্মসূচিগ্রহণ করেছে। চলতি মার্চ মাসে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় প্রথম ছয় মাসে এক হাজার ২০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে মোট ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা সেচসুবিধা ও কর্মসংস্থান বাড়াতে ভূমিকা রাখবে। এরই ধারাবাহিকতায় গাইবান্ধা ইউনিয়নের কাটাখালী খাল (জিয়া খাল) খননের উদ্যোগ নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ইউনিয়নের ফুলকারচর গ্রাম থেকে শুরু হয়ে কড়ইতলা, আইড়মারী এবং চিনারচর নামাপাড়া দশআনী নদী পর্যন্ত খালটির দীর্ঘ ৮ কিলোমিটার  পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়

আরও খবর