নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ শ্যামনগরে শিশুর মেধা বিকাশে শিশু অধিকার সপ্তাহে ক্রীড়া প্রতিযোগিতা শেরপুরে শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় ৪ জনের ১৪ বছর করে কারাদণ্ড করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি পীরগাছায় ৫ ডিসেম্বর মুফতি কাজী ইব্রাহিমের তাফসিরুল কুরআন মাহফিল চিলমারীতে "ইউনিয়ন পরিষদের স্টিয়ারিং কমিটি" সদস্যদের সাথে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে বাঘের আক্রমনে আহত বাবলু পেল এক লক্ষ টাকার চেক কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে পিএফজির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাবিপ্রবির ব্যবস্থাপনা বিভাগের সেমিনার: চাকরির পেছনে না ছুটে শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাই থানা পুলিশের অভিযানে ১৪ লিটার মদ এবং ১০পিস ইয়াবা সহ গ্রেফতার -০২। বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি: ১২৩ জন পেলেন আর্থিক সহায়তা বিশ্ববাজারে বাড়ছে পাটের কদর, রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠাতে বোয়েসেলের কার্যক্রম শুরু ১১ বছরের মাদ্রাসাছাত্রী ধর্ষণের দায়ে সেই শিক্ষকের মৃত্যুদণ্ড নভেম্বরের ১০ দিনে রেমিট্যান্স ১৪০ কোটি ডলার জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ঝিনাইগাতী থানার এস এম নূর মোহাম্মদ

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 01-05-2026 09:01:00 pm

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘের যে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে, তা কোনোভাবেই আলোচনার বিষয় নয়। তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর নির্ধারিত অনুদান বাধ্যতামূলক এবং এগুলো পরিশোধ করা তাদের দায়িত্ব।


শুক্রবার (১ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন অতিরিক্ত অর্থ ছাড়ের আগে কিছু শর্ত দিয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে খরচ কমানো, জাতিসংঘের কাঠামোগত সংস্কার এবং চীনের প্রভাব কমানোর উদ্যোগ। এ বিষয়ে গুতেরেস বলেন, সংস্কার একটি আলাদা বিষয়, কিন্তু বকেয়া অর্থ পরিশোধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।


তিনি আরও বলেন, জাতিসংঘকে আরও কার্যকর ও সাশ্রয়ী করতে তারা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে অর্থ প্রদান এবং সংস্কার এই দুটি বিষয় একসঙ্গে মেলানো ঠিক নয়। প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছে জাতিসংঘের চার বিলিয়ন ডলারের বেশি অর্থ বকেয়া রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র প্রায় একশ ষাট মিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে। গুতেরেস আগেই সতর্ক করে বলেছেন, এই বকেয়া অর্থের কারণে জাতিসংঘ গুরুতর আর্থিক সংকটে পড়তে পারে এবং তাৎক্ষণিক আর্থিক ধসের ঝুঁকিও তৈরি হয়েছে।

আরও খবর




6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

১২ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৬ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে