গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নে সড়কে থাকা স্পিডব্রেকার (গতিরোধক) পার হতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সাথে ধাক্কা লেগে মো. মাসুদ আলম প্রকাশ ফল মাসুদ (৪৮) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৪ ফেব্রুয়ারী ) দুপুর দেড়টার দিকে আমিশাপাড়া ইউপির হাজির মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিহত মাসুদ আলম চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের আনন্দী বাড়ির কুটু মিয়ার ছেলে। তিনি চাটখিল বাজারে একটি ফলের আড়তের মালিক ছিলেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের ব্যবসায়িক কাজে চাটখিল বাজার থেকে মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী উপজেলা সোনাইমুড়ীর আমিশাপাড়া যাচ্ছিলেন। পথে তার মোটরসাইকেলটি হাজির মার্কেট এলাকায় পৌঁছলে সড়কে থাকা স্পিডব্রেকারের ওপর গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন মাসুদ। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌমুহনী চৌরাস্তার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়া উল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর