নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন সাতক্ষীরার পাটকেলঘাটা ব্রীজের উপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত কুষ্টিয়া রাজবাড়ী মহা সড়কে ট্রাক- নসিমন সংঘর্ষে ১ জনের মর্মান্তিক মৃত্যু পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বরিশাল মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে। অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা হোসেন, ৭১ ব্যাচের অধ্যাপিকা সুলতানা বেগম লিলি, ৭৯ ব্যাচের জোহরা মমতাজ সাকী, ৮২ ব্যাচের জেন্নাতুনেছা ও ফারজানা মিতা, ৮৩ ব্যাচের নাজলী গাফফার, ৮৪ ব্যাচের জাকিয়া রেবা, ৮৫ ব্যাচের জাকিয়া রুমি ও রুকসানা আইভী, এবং ২০০৫ ব্যাচের তানজিলা অমি। অনুষ্ঠানে প্রায় ৪০ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বক্তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। আয়োজকরা জানান, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।
আরও খবর