|
Date: 2026-04-30 16:44:42 |
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয়ের মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে আজ বৃহস্পতিবার সকালে।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুবা হোসেন, ৭১ ব্যাচের অধ্যাপিকা সুলতানা বেগম লিলি, ৭৯ ব্যাচের জোহরা মমতাজ সাকী, ৮২ ব্যাচের জেন্নাতুনেছা ও ফারজানা মিতা, ৮৩ ব্যাচের নাজলী গাফফার, ৮৪ ব্যাচের জাকিয়া রেবা, ৮৫ ব্যাচের জাকিয়া রুমি ও রুকসানা আইভী, এবং ২০০৫ ব্যাচের তানজিলা অমি।
অনুষ্ঠানে প্রায় ৪০ জনের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে। বক্তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।
© Deshchitro 2024