‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুরে স্বর্ণালংকারের লোভে, দাদিকে খুনের ঘটনায় নাতিসহ ৩জন গ্রেফতার

দিনাজপুরে স্বর্ণালংকারের লোভে দাদি আলেদা বেওয়াকে(৭০) খুনের রহস্য উদঘাটন এবং নাতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল)দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেন। 

গ্রেফতারকৃতরা হলেন ঘোড়াঘাট উপজেলার পুরইল গ্রামের আব্দুল ওয়াদুদ এর ছেলে মোঃ ফজলে রাব্বী (২৯), দিনাজপুর সদরের বাহাদুর বাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে মোঃ মুসফিকুর রহমান রাজ (৩৮) এবং ঘোড়াঘাট উপজেলার দেওগ্রামের নজরুল ইসলামের ছেলে মোঃ নাজমুল হুদা শান্ত (২৬)। শান্ত নিহত অলেদা বেওয়ার আপন নাতি।


অতিরিক্ত পুলিশ সুপার জানায় 
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর বৃদ্ধা অলেদা বেওয়া (৭০) হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়েছে।
 এ ঘটনায় নিহতের আপন নাতিসহ তিনজন জড়িত। তারা তিনজনে দাদীর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করে, দাদির স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় । এ ঘটনার পর তদন্তে নামে জেলা গোয়েন্দা শাখা। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতায় খুনের রহস্য উদঘাটনসহ আসামিদের ধরতে সক্ষম হয়
একই সঙ্গে লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময়


জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—একটি স্বর্ণের হার, এক জোড়া বালা, এক জোড়া চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা এবং এক জোড়া রুপার নুপুর।
 অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জানান আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে। এছাড়াও তিনি বলেন দিনাজপুর দিনাজপুর জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় যে কোন অপরাধ দমনে পুলিশের বিভিন্ন শাখা সর্বদা তৎপর রয়েছে।




Tag
আরও খবর