মৌলভীবাজারে অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের পক্ষ আশ্রয়কেন্দ্র, জিআর চালসহ নগদ টাকা বরাদ্দ ময়মনসিংহের আসামী সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার অপরিপক্ব আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ, ধ্বংস ৯ হাজার কেজি আম দেবহাটায় ১৫৬৬ বোতল ফেনসিডিলসহ আটক ২ দিনাজপুরে র‌্যাব-১৩ এর অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যার রায় গৃহশিক্ষকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠিকাদারদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সাময়িক বরখাস্ত আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করায় মাদ্রাসা ছাত্রী বহিষ্কার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত ধান কাটা ও শুকানো—দুই ক্ষেত্রেই বিপাকে কৃষক, বাড়ছে লোকসানের আশঙ্কা। বাজেট সংকটে থমকে আছে বুটেক্সের স্টেশনারি সম্প্রসারণ প্রকল্প চৌদ্দগ্রামে মাদক নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু পারিবারিক কলহে যশোরে গৃহবধূর প্রাণহানি: বকচর হুশতলায় শোকের ছায়া শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তির দাবিতে কচুয়ায় বিএনপির সংবাদ সম্মেলন রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনওর অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা ও মারপিট মৌলভীবাজারে পাহাড়ি ঢলে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দী ৫ শতাধিক পরিবার জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও'র অফিস কক্ষে সাংবাদিকের উপর হামলা

হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

হাবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযা বছরের ন্যায় এবারও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ পালিত হয়েছে। ভেটেরিনারি টিচিং হাসপাতাল কর্তৃক আয়োজিত বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এ সময় তার সাথে ছিলেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. রকিবুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান। র্যালিতে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
উক্ত দিবস উপলক্ষ্যে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ওর্য়াল্ড ভেটেরিনারি ডে উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প-এর আয়োজন একটি মহতী উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা একদিকে পশু-পাখির বিভিন্ন রোগবালাই সম্পর্কে অবহিত হবে অন্যদিকে বিনামূল্যে সেবা পাওয়ায় কৃষকরাও উপকৃত হবে। তিনি আরও বলেন, হাবিপ্রবি’র পক্ষথেকে সেবামূলক এসব কর্মসূচী অব্যাহত থাকবে এবং মাঠ পর্যায়ে যাতে সহজভাবে সেবা পৌছানো যায় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসাতে হবে।
উল্লেখ্য, বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উপলক্ষ্যে হাবিপ্রবি’র পক্ষথেকে দিনব্যাপী বিনামূল্যে গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকা প্রদান ও পরামর্শ প্রদান করা হয়।


Tag
আরও খবর