শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল

তীর-ধনুক হাতে এসপি অফিসে সাঁওতালদের বিক্ষোভ: হামলার বিচার ও ভূমিদস্যুদের গ্রেফতার দাবি

যিশাই মুরমু হীরা ( Contributor )

প্রকাশের সময়: 21-04-2026 08:19:18 am

"গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় আসামিদের বিচারের দাবিতে গাইবান্ধা এসপি অফিসে শত শত সাঁওতালের অবস্থান।"

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল ও বাঙালি কৃষকদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটিসহ কয়েকটি সংগঠনের ব্যানারে শত শত সাঁওতাল নারী-পুরুষ তীর-ধনুক ও বাদ্যযন্ত্রসহ শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন যে, গত ১২ এপ্রিল শান্তিপূর্ণ মিছিলে স্বপন শেখ, আতাউর রহমান সাবু ও আব্দুর রউফ বাবুসহ চিহ্নিত ভূমিদস্যুরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে শিউলী মারডি, লুকাস মুরমু ও মামালি হাসদাসহ ৬ জন গুরুতর আহত হন। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ঘটনার পর গোবিন্দগঞ্জ থানায় এজাহার জমা দিলেও পুলিশ তা এখনো মামলা হিসেবে রেকর্ড করেনি, যার ফলে আসামিরা প্রকাশ্যেই ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে। এর ফলে পুরো এলাকায় বর্তমানে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি চলাকালীন বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। সমাবেশ শেষে নেতৃবৃন্দ পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Tag
আরও খবর



deshchitro-6a6d6af09497c-010826094136.webp
বিশ্ব স্কার্ফ দিবস

৪২ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে