নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা

যশোরের অভয়নগরে  ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবার সকাল  ১১ টায় নওয়াপাড়া ইনস্টিটিউটে জোটের সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল লতিফের সঞ্চালনায় এবং জোটের সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল মতলব সর্দারের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কৃষিজমি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা এবং আগামী জলাবদ্ধতা মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেলা’র আঞ্চলিক সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ মল্লিক, ভবদহ পানি কমিটির সদস্য আখতারুজ্জামান তরফদার, সাবেক চেয়ারম্যান ও প্রধান শিক্ষক বিএনপি নেতা ফিরোজ আলম, ভবদহ পানি নিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোটের সদস্য আবু মহসিন, সিরাজুল ইসলাম, চঞ্চল রায় প্রমূখ। বক্তারা আলোচনায় বলেন, ভবদহের স্থায়ী জলাবদ্ধতা দূরীকরণে নদী ক্ষরণের পাশাপাশি টি আর এম প্রকল্প চালু না করলে এর স্থায়ী সমাধান কোনভাবেই হতে পারে না। আগামী বর্ষা মৌসুমকে সামনে রেখে আতঙ্কিত অভয়নগর, মনিরামপুর, কেশবপুর, ডুমুরিয়া অঞ্চলের লক্ষাধিক মানুষ। বক্তারা বলেন, সেনাবাহিনীর অধীনে নদী খনন  কাজে নদীতে আড়াআড়ি তিনটি বাদ দিয়ে তারা নদীখরণ করছেন ফলে পানি নিষ্কাশনের বা পানি প্রবাহের কোন সুযোগ নাই। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ১৪০ কোটি টাকা বরাদ্দে পাঁচটি নদী খননকার্য ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও কাজের তেমন অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না বলে বক্তারা জানান। নদীর উপর ক্রস বাদ দেওয়ায় আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করার আশঙ্কা করছেন এলাকাবাসী। মত বিনিময় অনুষ্ঠানে বক্তারা আরো বলেন টি আর এম প্রকল্প বাস্তবায়ন করতে হবে, নদীক্ষনণের পাশাপাশি আমডাঙ্গা খাল সংস্কার, ক্রস বাদ অপসারণ এবং নদী ড্রেজিংয়ের দাবি জানান। মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জোট সদস্য প্রমি আক্তার লিজা, সাফিয়া খানম, নাসরিন সুলতান, জোট সদস্য এবং শিক্ষক ও সাংবাদিক গাজী আবুল হোসেন, এস এম নজরুল ইসলাম প্রমূখ।

Tag
আরও খবর