দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

চিলমারীতে "বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ" এর, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে, মানববন্ধন অনুষ্ঠিত

চিলমারীঃ "বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ" এর, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে, মানববন্ধন অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারা  দেশের ন্যায় কুড়িগ্রামের  চিলমারীতে "বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ" এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ই এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের সামনে, "বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ" চিলমারী উপজেলা শাখার সভাপতি জয়নব খাতুনের সভাপতিত্বে "মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাতের দাবিতে" মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, "বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের" উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুফিয়া বেগম, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নয়ন, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে "বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি" নির্বাচনী ইশতিহারে ঘোষনা করেছিলো। তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে, প্রথম ১৮মাসে ১কোটি বেকার পুরুষ-মহিলাদের কর্মসংস্থানের করবে। উক্ত ঘোষণার প্রেক্ষিতে আমরা বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সদস্যবৃন্দ, বিএনপিকে ধানের শীষ মার্কায় ভোট দেই। বিএনপি সরকার গঠনের প্রায় ২মাস চলছে, কিন্তু আমরা সাধারণ দারিদ্র পরিবারের বেকার পুরুষ মহিলাগণ অবহেলিত ও বঞ্চিত হয়ে আছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আলোচনার মাধ্যমে, বেকার মুক্ত বাংলাদেশ গঠনে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে চাই। তারা আরও বলেন, আমরা আর বেকার থাকতে চাই না। আমরা কর্মসংস্থানের ব্যবস্থা চাই, যাতে করে ৩ বেলা ২মুটো করে ডালভাত খেতে কোন মত জীবন-যাপন করতে পারি। এবং ছেলে-মেয়েদের কে কোন রকম লেখা-পড়া করাতে পারি। আমরা যদি লেখা-পড়া করে ঘরে বসে থাকি, তাহলে আমাদের অর্জন করা সার্টিফিকেট গুলো যত্ন করে রেখে লাভ কি?? বলে জানান তারা। পরে আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসারকে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকযোগে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আরও খবর