শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন গোয়ালন্দে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে মামলা। অভিযুক্ত আসামি গ্রেপ্তার গোয়ালন্দে ডেঙ্গু প্রতিরোধে হাসপাতাল প্রাঙ্গণে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

হাওর রক্ষা বাঁধে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জে গণসমাবেশ

হাওর রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পাগলা বাজারে এ কর্মসূচির আয়োজন করে হাওর ও নদী রক্ষা আন্দোলন, শান্তিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আহ্বায়ক মোহাম্মদ ইমদাদ হোসেন এবং সঞ্চালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন। স্বাগত বক্তব্য দেন উপজেলা সদস্য সচিব আহমদ উসমান। সমাবেশে বক্তব্য দেন দেখার হাওরের কৃষক আসাব আলী, মো. গৌছ উদ্দিন, আসলাম উদ্দিন, জয়নাল আবেদীন ও আজির উদ্দিন। এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ ও সহ-সভাপতি ওবায়দুল মুন্সী। আরও বক্তব্য দেন উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম রেদুয়ান, সদস্য খসরু মিয়া, ইমরানুল হাসান, লায়েক আহমদ, জয়কলস ইউনিয়ন কমিটির আহ্বায়ক রুয়েল আহমদ, সমাজকর্মী কিবরিয়া, আজাদ আহমদ, মনসুর উদ্দিন, রুহুল মিয়া ও আতিকুর রহমান রাহিমসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, দেখার হাওরে অকাল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বহু কৃষকের বোরো ধান তলিয়ে গেছে, ফলে তাদের স্বপ্ন ও জীবিকা হুমকির মুখে পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। পাশাপাশি উপজেলার খাল-নদী খনন কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানান। সমাবেশে বক্তারা আরও বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন থেকে শুরু করে কাজের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ ও অব্যবস্থাপনার কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে তারা উল্লেখ করেন। তারা জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শনের মাধ্যমে অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বক্তারা আরও অভিযোগ করেন, অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধ নির্মাণের কারণে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো আবাদি জমি পানির নিচে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। সমাবেশ থেকে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে টেকসই ও পরিকল্পিতভাবে হাওর রক্ষা বাঁধ নির্মাণের আহ্বান জানান বক্তারা।
Tag
আরও খবর