নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

চিলমারীতে "দীপ আই কেয়ার ফাউন্ডেশনের" উদ্যোগে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

চিলমারীঃ "দীপ আই কেয়ার ফাউন্ডেশনের" উদ্যোগে, বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে 'মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন' "দীপ আই কেয়ার ফাউন্ডেশন"। ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯শে মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত, শিশু কানন বিদ্যা নিকেতন স্কুল মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের উপস্থিতিতে ক্যাম্পটি সম্পন্ন হয়েছে। আয়োজিত এই ক্যাম্পে প্রায় ৩শ জনেরও বেশি চোখের রোগীকে প্রাথমিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে রোগীদের চোখের বিভিন্ন সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। একই সঙ্গে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। চিকিৎসা কার্যক্রম চলাকালে ছানি রোগে আক্রান্ত ২৬জন রোগী চিহ্নিত করা হয়েছে। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রংপুরে প্রেরণ করা হয়েছে। যে খানে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। সংশ্লিষ্ট সূত্র জানাযায়, এসব রোগীর যাতায়াত, থাকা-খাওয়া এবং অপারেশন-পরবর্তী ঔষুধ ও সেবার সম্পূর্ণ ব্যায় আয়োজক কর্তৃপক্ষ বহন করবেন। ক্যাম্প পরিচালনায় ছিল "দীপ আই কেয়ার ফাউন্ডেশন" (চক্ষু হাসপাতাল, দর্শনা, রংপুর)। সার্বিক সহযোগিতা ও স্থানীয় ব্যবস্থাপনায় ছিল "শামছ পাড়া জনকল্যাণ সংঘ", চিলমারী, কুড়িগ্রাম। স্থানীয় স্বেচ্ছাসেবকরাও এ কার্যক্রম সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানান। এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকারভোগী সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। অনেকেই বলেন, অর্থের অভাবে দীর্ঘদিন চিকিৎসা নিতে না পারা রোগীরা এ ক্যাম্পের মাধ্যমে নতুন করে চিকিৎসা পাওয়ার সুযোগ পেয়েছেন। সংশ্লিষ্টরা জানান, সমাজের অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে বলে জানান। স্থানীয় সচেতন মহলও এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

আরও খবর