দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

চিলমারীতে "হিন্দু ধর্মালম্বীদের অষ্টমীর স্নান" সম্পন্ন হয়েছে

চিলমারীঃ "হিন্দু ধর্মালম্বীদের অষ্টমীর স্নান" সম্পন্ন হয়েছে

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ "হে মহাভগ ব্রহ্মপুত্র, হে লোহিত্য, তুমি মোর পাপ হরণ করো"- এই মন্ত্র উচ্চারণ করে ব্রহ্মার নিকট কৃপা চেয়ে স্নান উৎসবে মেতে উঠেন হিন্দু ধর্মালম্বী পুন্যার্থীরা। প্রায় তিন লক্ষাধিক পূর্ণ্যাথীর পদচারনায় মুখরিত হয়ে উঠেন, চিলমারের ব্রহ্মপুত্র নদের পাড়সহ তিন কিলোমিটার এলাকা । বৃহস্পতিবার সকালে চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের, জোড়গাছ এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নান মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪শ বছর ধরে প্রতি বছরের চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের তীরে, এই ঐতিহ্যবাহী স্নান উৎসব অনুষ্ঠিত হয়ে আসছেন। হিন্দু ধর্ম মতে এটি একটি পূণ্য কর্ম এবং স্নানের তীর্থ স্থান। এবারে পঞ্জিকার হিসেব অনুযায়ী বুধবার অপরাহ্ন ৫টা ১৭মিনিট ৪৫ সেকেন্ড থেকে শুরু করে বৃহস্পতিবার দুপুর ২টা ৫৯মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত স্নান চলে। তবে অধিকাংশ পুণ্যার্থী সকাল ১০টা ১১মিনিট ১৩ সেকেন্ড এর মধ্যে স্নান সম্পন্ন করেন। কেউ কেউ পিতা মাতার আদা শ্রাদ্ধ, অস্থি নিক্ষেপ, পিন্ডি দান এবং জ্যান্ত পাঠা বলিদান করেছেন। দেব দেবী কিংবা বাবা মায়ের নামে। মেলাটি হিন্দু সম্প্রদায়ের হলেও চিলমারীর সকল ধর্মের মানুষের সাথে মিশে আছে নিবিড় ভাবে। অষ্টমীর মেলাকে ঘিরে এই এলাকায় যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মেয়ে জামাইকে দাওয়াত দিয়ে আনা হয়েছে এলাকার অধিকাংশ বাড়িতে। চিলমারী-হরিপুর তিস্তা সেতু নির্মাণ হওয়ায় আজকের অষ্টমী স্নানে লোক সমাগম বেশি হয়েছে বলে জানান গণমাধ্যম কর্মীরা। আজ বিকেলে জোড়গাছ নতুন বাজারে, আগামী কাল দিনব্যাপী বালাবাড়ী হাট এবং পরদিন সকালে বালাবাড়ী হাটে মহিলাদের জন্য বউ মেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

আরও খবর