সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদের পুরাতন স্থানে নতুন ভবন নির্মাণের দাবিতে আয়নাপুরে মানববন্ধন অনুষ্ঠিত স্বামীর সঙ্গে অভিমান, গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে যাত্রী-যানবাহনের চাপ বৃদ্ধি, নির্বিঘ্ন পারাপারে তৎপরতা

ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে যাত্রী-যানবাহনের চাপ বৃদ্ধি, নির্বিঘ্ন পারাপারে তৎপরতা পবিত্র ঈদুল ফিতর-এর ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট-এ যাত্রী ও যানবাহনের চাপ ক্রমেই বাড়ছে। বুধবার সকাল থেকেই ঘাট এলাকায় এমন চাপ লক্ষ্য করা গেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতায় যাত্রী পারাপার নির্বিঘ্ন রয়েছে বলে জানা গেছে। ঘাট সূত্রে জানা যায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী যাত্রী ও যানবাহন দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে এসে জমা হচ্ছে। অতিরিক্ত চাপ থাকলেও লঞ্চ ও ফেরি চলাচল স্বাভাবিক থাকায় দীর্ঘ ভোগান্তির সৃষ্টি হয়নি। কুষ্টিয়া থেকে আসা যাত্রী রবিউল ইসলাম জানান, “আমরা নির্বিঘ্নে লঞ্চে পারাপার হতে পারছি। কোনো ধরনের সমস্যা হচ্ছে না, ভাড়াও নির্ধারিত অনুযায়ী নেওয়া হচ্ছে।” অপর এক যাত্রী হাফিজুল ইসলাম বলেন, “ফেরিঘাটে এবার অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না। স্বস্তিতে পারাপার হতে পারছি।” বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর দৌলতদিয়া লঞ্চঘাটের ট্রাফিক সুপারভাইজার শিমুল জানান, বর্তমানে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। তিনি বলেন, “আমরা ঘাটে সার্বক্ষণিক তদারকি করছি, যাতে কোনো লঞ্চ অতিরিক্ত যাত্রী নিয়ে না ছাড়ে এবং অতিরিক্ত ভাড়া আদায় না হয়। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সতর্ক আছি।” অন্যদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন-এর দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (এজিএম) সালাউদ্দিন জানান, বর্তমানে ১৭টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। তিনি বলেন, “যাত্রীদের নিরাপদ ও সুশৃঙ্খল পারাপার নিশ্চিত করতে আমাদের তদারকি অব্যাহত রয়েছে। যাতে সবাই নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে পারে, সে বিষয়েও আমরা সর্বোচ্চ নজর দিচ্ছি।” সংশ্লিষ্টরা জানান, ছুটি শেষে যাত্রী চাপ আরও বাড়তে পারে। তবে লঞ্চ ও ফেরির সংখ্যা এবং তদারকি অব্যাহত থাকলে পারাপারে বড় ধরনের ভোগান্তির আশঙ্কা নেই।
আরও খবর