মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে

ঈদের ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিত গোয়ালন্দের জনস্বাস্থ্য প্রকৌশলী

ঈদের ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিত গোয়ালন্দের জনস্বাস্থ্য প্রকৌশলী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদান না করায় প্রশাসনিক মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে সরেজমিনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রকৌশলীর অফিস কক্ষ খোলা থাকলেও তিনি উপস্থিত নেই। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অপেক্ষা করেও তাকে অফিসে আসতে দেখা যায়নি। এ বিষয়ে কার্যালয়ের অফিস সহকারী মোঃ ইসমাইল হোসেন জানান, “স্যার ফরিদপুরের বাসা থেকে রওনা দিয়েছেন। তিনি এখনও পথে আছেন, কিছুক্ষণের মধ্যেই অফিসে পৌঁছাবেন।” তবে এ বিষয়ে মোঃ শহিদুল ইসলাম মুঠোফোনে ভিন্ন বক্তব্য দিয়ে বলেন, “আমি শারীরিকভাবে অসুস্থ। তাই আজ এখনো অফিসে যেতে পারিনি।” এদিকে, বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাজবাড়ী জেলা জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শেখ ফরিদ বলেন, “বিষয়টি আমি দেখছি। পরে বিস্তারিত জানানো হবে।” গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” ঈদের ছুটি শেষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন অনুপস্থিতি নিয়ে স্থানীয়দের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে এবং সেবার মান ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
আরও খবর