নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

মৃত্যুর কাছে হার মানলো অগ্নিদগ্ধ শিশু মারিয়া

মৃত্যুর কাছে হার মানলো অগ্নিদগ্ধ শিশু মারিয়া


১৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে পাঁচ বছরের শিশু মারিয়া অবশেষে মৃত্যুর কাছে হার মানলো। 


শুক্রবার (২৭ জানুয়ারি) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির নানা মো. মামুন মিয়া।


মারিয়া ময়মনসিংহের নান্দাইল   উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই গ্রামের ঝালমুড়ি বিক্রেতা বিপুল মিয়া ও গৃহপরিচারিকা আলপিনা আক্তারের মেয়ে।    


পরিবার সুত্রে জানা যায়,গত ৮ জানুয়ারি  রান্নাঘরের চুলার আগুনে অসাবধানতাবশত পাঁচ বছর বয়সী শিশু মারিয়া দগ্ধ  হয়। এতে মারিয়ার পেটের নিচের অংশ ছাড়াও দুইপা মারাত্মকভাবে ক্ষত হয়। 


কিন্তু অর্থের অভাবে হাসপাতালে ভর্তি না করতে পেরে স্থানীয় এক কবিরাজের কাছে চিকিৎসা করায় মারিয়ার পরিবার। এ সময় আগুনে পুড়ে যাওয়া স্থানে হলুদ ও লবণ মেখে দেওয়ায় মারিয়ার শরীরে পচন ধরে।


এতে মারিয়ার অবস্থা সংকটাপন্ন হওয়ায় গত ১৭ জানুয়ারি সিংদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনিছা চৌধুরীর সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠানো হয়।এসময় বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠান মারিয়ার চিকিৎসার সহযোগীতায় এগিয়ে আসে। 


তখন হাসপাতালের চিকিৎসক জানান, শিশুটির শরীরের রক্তে জীবাণু (সেপটিসেমিয়া) প্রবেশ করেছে।সেখানে অবস্থার অবনতি হলে ১৮ জানুয়ারি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


মারিয়ার হতদরিদ্র বাবা বিপুল মিয়া বলেন,আমার আদরের মা-মনি আর বাইচা নাই।আল্লাহ্ আমার মারিয়ারে নিয়ে গেছে।  আমার কলিজার টুকরা মারিয়া ছাড়া আমি কিভাবে থাহাম।

Tag
আরও খবর