‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

দিনাজপুর কওমী মাদরাসা ঐক্য পরিষদ' এর উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

 দিনাজপুরে কওমি মাদ্রাসা ঐক্য পরিষদ এর উদ্যোগে দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা প্রদান, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 দিনাজপুর শহরের সুইহাড়ি খালপারা মাদরাসাতু সওতিল কুরআন, কওমি মাদ্রাসার অস্থায়ী ভবনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 এ সময় দিনাজপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের পক্ষ থেকে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমকে ফুলের তোড়া ও ঈদ উপহার দিয়ে অভিনন্দন জানানো হয় এবং তার হাতে  

  দিকমা( দিনাজপুর কওমি মাদরাসা) ঐক্য পরিষদের নিবন্ধনকৃত(ইলহাক ভুক্ত) ৬২ টি মাদ্রাসার মারকাজী ইমতেহানের( বার্ষিক পরীক্ষার) ফলাফলের সিট  তুলে দেওয়া হয়।

 এছাড়াও দিনাজপুর জেলার ৬২ টি কওমি মাদ্রাসার মুহতামিমদের ঈদ উপহার ও হাদিয়া প্রদান করা হয়।

 

দিনাজপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অত্র পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসিয়া অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ূন ফারুক শামীম চৌধুরী, পাটোয়ারী বিজনেস হাউজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সহিদুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক হাফেজ মোঃ ফজলুল করীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর কওমি মাদরাসা ঐক্য পরিষদের মহাসচিব মাওলানা জোবায়ের সাঈদ ও মুনাজাত পরিচালনা করেন সিনিয়র সহ সভাপতি  মাওলানা মোশাররফ হোসাইন।

 উল্লেখ্য যে,,১৪৪৭ হিজরী মোতাবেক ২০২৬ সনের বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় মাদরাসাতু সওতিল  কুরআনের ৫ জন ছাত্র মেধা তালিকায়,তিনজন প্রথম বিভাগে,একজন ৩৬ তম স্থান অধিকার করেন এবং হিপস বিভাগে প্রথম বিভাগে তিনজন সহ আরো বিভিন্ন স্থান অধিকার করে।

Tag
আরও খবর